নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানহীন পাণ্ডিত্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে হার মানে।
এক বই পড়ে বা না পড়ে জ্ঞানবান,
তারই দাম্ভিকতায় সিনা টানটান।
ক্ষমতার কাছে যেন যুক্তি পরাজিত,
যুক্তি দিতে গেলে হিতে হয় বিপরীত।
কীসের এত পাণ্ডিত্য, এত জানাশোনা-
তারচেয়ে ভালো আকাশের তারা গোনা।
ছাত্রের কাছে শিক্ষক নেয় আজ পাঠ,
খুলে দেয় শিক্ষকের ভাগ্যের কপাট।

২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।

ছবি: এআই

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: পড়লিাম কবিতাখানি । :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



স্বদেশ সম্পর্কে আপনার ধারনা সম্পূর্ণ ঠিক নয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হতে পারে। আমি আশপাশে যা দেখছি, নিজের পর্যবেক্ষণ থেকেই বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.