| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা পূর্ণিমায়;
এ জীবনে খুব বেশি কি ছিল চাওয়া?
চলতে চলতে ক্লান্ত, পেছনে তাকাই-
যা ছিল সুযোগ, তাও হয়ে গেছে শেষ;
সামনে এগিয়ে দেখি আর কেউ নাই,
যারা ছিল, তারা এগিয়ে রয়েছে বেশ।
আমি বেখাপ্পা-যুগের সাথে আর তাল
মেলানোর নেই উপযুক্ত পরিবেশ!
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।
১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।
২|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ৯:২৫
মিরোরডডল বলেছেন:
Life is an ongoing battle.
হাল ছেড়ে দিলে চলবে!!
we have to keep fighting.
১৩ ই মার্চ, ২০২৬ রাত ৯:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু ভুল আসলে শোধরানোর নয়। আফসোসেই কেটে যাবে!
৩|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২৩
মিরোরডডল বলেছেন:
ভুল হয়তো শোধরাতে পারবে না কিন্তু সেই ভুল থেকে শিখবে এবং সেটা যেন আর কখনও না হয় সেই চেষ্টা করবে।
আফসোস করে সময় নষ্ট করবে না, এটা বোকামি।
মনে রাখবে ....
time is money and money is honey, that makes life smooth & easy.
তাই সময় নষ্ট করার মতো পর্যাপ্ত সময় নেই।
জীবন খুব ছোট, সেটা এঞ্জয় করবে।
ভালো থাকবে রূপক।
১৪ ই মার্চ, ২০২৬ রাত ১২:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থ বলেছেন।
৪|
১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
১৪ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা ঠিক আছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৬
অপ্সরা বলেছেন: আশা ছাড়া যাবে না ভাইয়ু।
সুসময় আসবেই.....