| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে যেতে পারে,
যেভাবে যায় আরও কোনো দুর্ভাগার-
তার পরিবার টের পায় হাড়ে হাড়ে
মর্মবেদনা, এ শোক ভুলবার নয়;
তবু বেঁচে থাকা, নিয়ত স্বপ্ন বুনন
ডিঙিয়ে বিপদ আছে যত ডর-ভয়,
টিকে থাকার লড়াই- আশার স্ফূরণ।
আজকাল মৃত্যু কেবল সংখ্যা হয়
বেঁচে থাকাই এখন পরম বিস্ময়।
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।
ছবি
২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সৌহার্দ্য পরিবহনের বাসচালকের নাম আরমান খান (৩১)। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরমানের ফুপাতো ভাই গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় আরমান স্টিয়ারিংয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চালক বাস থেকে নেমে গিয়েছিলেন এবং হেলপার গাড়ি চালাচ্ছিল— এমন যে তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি আরমান বাস থেকে নেমে যেতেন, তাহলে তার মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার হতো না।
সৌহার্দ্য পরিবহনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুর্ঘটনার সময় আরমানই গাড়ি চালাচ্ছিলেন এবং তার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
২|
২৬ শে মার্চ, ২০২৬ রাত ৮:০৭
সৈয়দ কুতুব বলেছেন: এই চালকের কোনো ঝামেলা আছে । তা না হলে কোথায় ফেরি আর কোথায় তার বাস ছিলো আপনিই বলেন ।
২৬ শে মার্চ, ২০২৬ রাত ৮:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: হতে পারে। তবে আমার মনে হয় অনিচ্ছাকৃত।
৩|
২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত হৃদয় বিদারক! এই ঘটনা আমাকে দুঃখ দিয়েছে। জাস্ট অদক্ষতার কারণে এই ঘটনা ঘটেছে।
২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এক সেকেন্ডের নেই ভরসা।
৪|
২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:০৪
ক্লোন রাফা বলেছেন: যে কোনো দূর্ঘটনার দায় একে অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবনতা বাংলাদেশের মানুষের একটি জাতিয় ঐতিহ্য‼️আমরা দক্ষতা এবং সঠিক যায়গায় বেঠিক মানুষ নিয়োগের বেলায় চ্যাম্পিয়ন।ন্যুনতম ব্যাবস্থা থাকেনা দূর্ঘটনা পরবর্তি সময়ে উদ্ধারকার্য পরিচালনার। আর দক্ষতার কথা বলে শেষ করা যাবেনা। দেশটা চলছে , যেমন খুশি সাজো প্রতিযোগিতার মত।
৫|
২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:৩১
সামিয়া বলেছেন: আসলেই কিভাবে যে বেঁচে আছি
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
সৈয়দ কুতুব বলেছেন: হেলপার গাড়ি চালালে এমনই হবে ।