| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কুফু (সমতা)
সাইফুল ইসলাম সাঈফ
রুচি , চাহিদা, বংশ, যোগ্যতা
হয়নি সমান সমান বা কাছাকাছি
আমি সামান্য, সামান্যই আছি
একলা থেকে হৃদ আনন্দ হারিয়েছি।
এখনো হয়নি কারো মনঃপূত
আমায় দেখে হয়নি কেউ অভিভূত!
উলটা পথে না চলে তবুও-
জীবন আমার ওলটপালট।
আমি উত্তম, সত্য পথের পথিক
আমি চলি দেখে আসমানি দিক।
নেই কি কেউ আমার সাদৃশ্য?
থমকে আছে জীবন, অদ্ভূত, রহস্য!
হে আল্লাহ আর্থিক সচ্ছলতা দাও
সময়, জ্ঞান, স্বাস্থ্যে বারাকাহ দাও।
একাকী হারাচ্ছি দুনিয়ার কল্যাণ
একাকী হারাচ্ছি আখেরাতের কল্যাণ।
করে দাও কারো সাথে সমতা
সুখ দাও, দাও অন্তরের শীতলতা।
মন্দ ঘটনা কখনো পছন্দ না
তবুও ঘটে যায়, ভীষণ যন্ত্রণা!
স্বর্ণের মতো করে দাও উজ্জ্বল
করে দাও মনোবল বৃদ্ধি, প্রবল।
উত্তরা, ঢাকা।
০৩.০১.২৬
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: সব কিছু নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রুচি , চাহিদা, বংশ, যোগ্যতা
হয়নি সমান সমান বা কাছাকাছি
আমি সামান্য, সামান্যই আছি
.............................................................
এটাই তো ভালো,
সামান্য থেকেই মানবতার সেবা করা উচিৎ