নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

উপহার

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭

উপহার
সাইফুল ইসলাম সাঈফ

সে পূর্ণতাপ্রাপ্ত এক রমণী
বয়স পঁচিশ, যেন পূর্ণিমা
আমার বয়স যদি ত্রিশ হত
তাহলে বয়সের ভারসাম্য থাকত!
কারণ এখন কিছুটা বেশী
আমার উচ্চতা তাঁর সাথে মানানসই
কিন্তু মনে হয় তাঁর প্রত্যাশা আরো…
সে স্নাতক শেষ করেছে
আর আমি উচ্চ মাধ্যমিক!
সে হয়ত ভালো জব করে
আর আমি উদাসীন, নই স্থির!
তাকে প্রথম বলেছি ভালবাসি
সে দিয়েছে উপহার, ভীষণ খুশি!
সে মধ্যবিত্ত ঘরের সন্তান
আর আমি নিঃস্ব, দরিদ্র!
সে ভাবে আর লিখে প্রকাশ করে
আমিও তাঁর মত, যা মিল।
সে পড়তে পছন্দ করে
আমারও একইরকম ইচ্ছে।
সে স্বপ্ন দেখে বিশাল হওয়ার
আর আমি দেখে দেখে ক্লান্ত!
আমি পরাজিত, জিতার আকাঙ্ক্ষা
কারণ সাপোর্ট হীন একা।
আমি হতে চাই তোমার কাছে শ্রেষ্ঠ
সত্যি বলছি আমার নেই ঘনিষ্ঠ।
শূন্য হৃদয় নিয়ে দিশাহারা
প্রিয়জনের স্পর্শের জন্য কাতরতা।
বোধহয় তুমিও চাও অনুরাগের ছোঁয়া
একাকী থাকা কী যে বেদনা?
সে দূরে হয় না দেখা
সে দূরে হয় না কথা।

উত্তরা, ঢাকা
২৪.০২.২৬

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:২৯

সুলাইমান হোসেন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।উত্তরা কোথায় থাকেন ভাই,আমিও উত্তরার আশে পাশেই থাকি

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২০

সাইফুলসাইফসাই বলেছেন: সেক্টর-৫ এর পাশে দলিপাড়

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: কবিতা তো অন এক লিখলেন।
এবার ভালো কিছু লেখার চেষ্টা করুন। কবিতা টিকে থাকবে না। বিশেষ করে আপনি/আপনারা যে টাইপ কবিতা লিখেন। যদি কবিতা লিখতেই হয় নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ অথবা সুনীলের মতো কবিতা লিখুন। আপনারা যে টাইপ কবিতা লিখেন একটা লাইনও হৃদয় স্পর্শ করে না।

সত্যটা শুনুন এবং মানুন, আপনি, ব্যাংকার মহিলা আর আলমগীর সরকার লিটন যে সমস্ত কবিতা লিখেন সেটা আসলে কবিতা হয় না। প্লীজ আপনারা বিরক্ত করবেন না। অন্তত আগে জানুন কবিতা কিভাবে লিখতে হয়। দেশ বিদেশের কিছু কবিরা পড়ুন। ভাষায় দক্ষতা বাড়ান।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৬

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ভাই ঠিক বলেছেন পড়া দরকার, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ খুশি হলাম। চেষ্টা করি তাও পারি না ব্যর্থতা আমার

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: আমি পরামর্শ দেইনি। বলতে পারেন অনুরোধ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.