নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

মাইটা

১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:১২

মাইটা
সাইফুল ইসলাম সাঈফ

আচমকা পায়ে কী যেন কামড় দেয়
তৎক্ষণাৎ লাফিয়ে ওঠি
ছিটকে যায় আমার জুতা
তাকিয়ে দেখি একটি সাপ
আর মনে ডুকে মৃত্যুর ভয়
কিন্তু আমি মরিনি
এখনো দিব্যি বেঁচে আছ
তখন ছিল চাঁদনি রাত
ঢাকা থেকে রাতে পৌঁছেছি গ্রামে
ছোট ছিলাম তখন, সম্ভবত দশ কিংবা বার
চাচাতো ভাই বেচা নিয়ে যায়
আমার হাত ধরে নিঝুম মেঠো পথে
দোকান থেকে কিছু কিনে দেয়ার জন্য
তাঁর আসল নাম আব্দুর রশিদ
খুবই সহজ সরল মিষ্টি হাসির মানুষ
বিষ যাতে শরীরে ছড়িয়ে যেতে না পারে
সেজন্য যা পাই তা দিয়ে পা বাধি
কিছু আর কেনা হয়নি
ফিরে আসি বাড়িতে দ্রুত
আমার চাচা ঝাড়ফুঁক দিয়ে
মান্দার গাছের কাঁটার ঘাই দিয়ে
পায়ের বৃদ্ধ আঙুল থেকে রক্ত বের করে
কয়েক ফোঁটা
এই হলো চিকিৎসা
সাপটা ছিলো মাইটা।

উত্তরা, ঢাকা।
১১.০৪.২০২৬



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই হলো চিকিৎসা
সাপটা ছিলো মাইটা।

......................................................
আমাদের বনের বাঘ খাবার আগে
মনের বাঘ খেয়ে বসে ।
এই অবস্হার পরিবর্তন হওয়া দরকার ।

১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি বনের বাঘ খায়নি আর মনের বাঘ খেয়ে ফেলে

২| ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: সাপ আমার খুবই অপছন্দের প্রানী।

১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: আমারও পছন্দ না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.