নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রীতির চুম্বন

০৫ ই মে, ২০২৬ রাত ১২:৩৩

প্রীতির চুম্বন
সাইফুল ইসলাম সাঈফ

পুকুর পাড়ের উত্তর পাশে
সমাহিত আমার মা
আম আর সুপারি গাছের ছায়া
নির্জন, পাখিদের আনাগোনা
খালি খেয়ালে আসে দৃশ্যগুলো
মায়ের চলাফেরা, বসে থাকা খাটে
কখনো ঘুমাতেন কখনো জেগে থাকতেন
কখনো বাটা থেকে পান, কাঁচা সুপারিি
আর সাদা পাতা ছিঁড়ে একটু খেতেন
কখনো পান ধুতেন কখনো সুপারি কাটতেন
কখনো পান-সুপারি শেষ হলে-
অস্থির হয়ে যেতেন, আনতে বলতেন
যাকে দেখতেন তাকে
ঘর হতে বের হতেন না বললেই চলে।
কখনো চিন্তায় মগ্ন থাকতেন
কখনো চেয়ারে বসে থাকতন
কখনো বিছানায় শুয়ে থাকতেন।
কখনো তাসবিহ জপতেন
কখনো ঠান্ডা তেল মাথায় দিতেন
তখন খুব আরাম অনুভব করতেন।
তিনি সবচেয়ে বেশি দোয়া ইউনুস পাঠ করতেন
আমাকেও বেশি বেশি পড়তে বলতেন।
কখনো নামাজ আদায় করতেন।
অনিয়ম করে ওষুধ খেতেন।
কখনো রাখতেন না চারদিকের খবর
পড়তে পারতেন না, ছিলেন সদা অনারম্ভর।
আমার মা সবসময় শাড়ি পরতেন
কয়েক মাস পর পর পেনশন উঠাতেন।
মাঝে মাঝে ভাবি কিভাবে একটি ঘরে
তাঁর দিনগুলো কাটে, আমার বন্দি লাগে
পেরেশান হয়ে যাই, ছটফট করি
বের হয়ে যাই বাহিরে।
শৈশবে মায়ের কোলে ঘুমাতাম
কী যে শান্তিতে, মনে পড়ে?
মায়ের দেয়া শেষ ছোঁয়া
আমার গালে প্রীতির চুম্বন!

উত্তরা, ঢাকা।
০৫.০৫.২০২৬




মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৬ সকাল ৮:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শৈশবে মায়ের কোলে ঘুমাতাম
কী যে শান্তিতে, মনে পড়ে?

.............................................................
শান্তির সুবাতাস বয়ে যায়, শুশীতল ছায়াবনে
পুকুর পাড়ে ,

২| ০৫ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি ভালো হয়েছে।

৩| ০৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.