| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জ্বর
সাইফুল ইসলাম সাঈফ
কিছুদিন যাবত সর্দি জ্বর
শুয়ে থাকি কাতর হয়ে
দেখার কেউ নেই
একা ওঠে বাহিরে গিয়ে
পরোটা নিয়ে এনে খাই
খেতে ইচ্ছে করে না
তবুও জোর করে চিবোয়
সুস্থ হতে হবে তাই।
একা একাই জলপট্টি দেই
দুপুর হলে কিংবা রাতে
যাই হোটেলে খেতে
খাওয়া শেষে মনে করে
নিজ গরজে খাই ওষুধ
কারণ মা নেই, আগে-
মা মাথায় পানি দিতেন
পুরো শরীর মুছে দিতেন
কপালে হাত দিয়ে দেখতেন
গায়ে তাপমাত্রা কম না বেশি।
কখন খেতে হবে ভাত
ঘুম থেকে জেগে ওঠাতেন
খুব কষ্ট হচ্ছে কিনা
কখন সুস্থ হবো সেজন্য
আল্লাহর কাছে দোয়া করতেন
প্রতিক্ষণ মা খোঁজখবর রাখতেন।
উত্তরা, ঢাকা।
১৭.০৫.২০২৬
১৮ ই মে, ২০২৬ রাত ১০:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: আমিন-ধন্যবাদ ভাই
২|
১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: েবার নাপা নিয়ে একটা কবিতা লিখেন।
১৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: নাপা এক্সাটা, নাপা এক্সটেন্ড
নপা ওয়ান, নাপা রেপিড
ইত্যাদি নাপা আর বড় বোনকে ডাকি আপা
আমি ডাক্তার জ্বর হলেই খাই নাপা।
যেতে হয় হাসপাতালে
জীবন শেষ অকালে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২৬ বিকাল ৪:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ সুস্থতা দান করুণ আমিন