| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঈদ কাটাই
সাইফুল ইসলাম সাঈফ
মাকে ছাড়া প্রথম ঈদ কাটাই
যখন দূর দেশে ছিলাম।
খুশির দিন কিন্তু মনে আনন্দ ছিল না
সারাদিন বিষাদগ্রস্ত হয়ে ঘুরি
তখন মা এই দুনিয়াতে ছিলেন
এরপর রাগ করে, অভিমান করে
আরো কয়েকটা ঈদ উজ্জাপন করি
কিন্তু দিনগুলো গেছে প্রফুল্ল বিহীন
তবে একই এলাকায় ছিলাম
তবুও যাইনি দেখা করতে।
ঈদ উল আযহা ২০২৬ চলে গেল
নিঃসঙ্গ এদিক সেদিক ঘুরে ঘুরে
আপনজন ব্যতীত দিনগুলো গেল
মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন
এক মাসের বেশি দিন হলো
সুখ নেই, লাগে না কিছু ভালো!
আর চাইলেও দেখা করা সম্ভব না
তিনি যেথায় গেছেন তা অজানা!
কার সাথে করব আর রাগ, জিদ
মায়ের ভাঙবে না কখনো নিদ।
মায়ের ভাষা বুঝিনি, বুঝিনি ব্যথা
খালি জানতে চাইতেন, কী খেয়েছ বাবা?
উত্তরা, ঢাকা।
০২.০৬.২০২৬
০২ রা জুন, ২০২৬ রাত ১১:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ ব্যথিত ও ভারাক্রান্ত- ধন্যবাদ মনের দুঃখ শেয়ার করার জন্য। আপনার আর আমার মায়ের সেইম উক্তি
২|
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: কারোই বাবা মা চিরকাল বেঁচে থাকেন না।
বিষয়টা আপনাকে বুঝতে হবে, মানতে হবে।
০৩ রা জুন, ২০২৬ রাত ১১:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ঠিক হয়ে যাবে একদিন
৩|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
০৫ ই জুন, ২০২৬ দুপুর ২:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: হাহাহা মন্তব্য নাই নতুন কোনো
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আমার মা হসপিটালে ভর্তি ছিলেন। রাত ৮ঃ০০ নাগাদ হসপিটালে পৌঁছলাম। মা জিজ্ঞেস করলেন বাবা ভাত খেয়েছ? এটাই ছিল তার শেষ কথা! এর তিন ঘন্টা পর তিনি মারা যান।