নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

এসসময়

১২ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৬

একসময়
সাইফুল ইসলাম সাঈফ

একসময় মানুষ পুরো পৃথিবী
ঘুরে বেড়াত মুক্ত
যেখানে যাওয়ার ইচ্ছে হত
চলে যেত সেখানে।
এরপর রাজ, রাজ্য হলো
রাজার অধীনস্থ সকলে প্রজা
সৃষ্টি হলো সীমানা
এ সীমানা ডিঙিয়ে যাওয়া নিষেধ!
বর্তমানে কত কত দেশ
স্বাধীনতার নামে সীমান্ত
টপকালে জীবন অবসান।
বৈষম্য আছে দেশে দেশে
একেবারে স্বাধীন চলা সম্ভব না
নিয়মের মধ্যে চলাই শ্রেয়।
যাদের আছে অঢেল বিত্ত বৈভব
অতি সম্মানে হয় অন্য দেশের নাগরিক
আর গরিব ক্ষুধার জ্বালায় হারায়
নিজ দেশে দিক-বেদিক।
আসলে যা খুশি তা করা
কখনো ঠিক না, ঠিক না!
তাই পূর্ণ স্বাধীনতা কখনো কাম্য না
তা পেলে জাগবে মনে বন্য কামনা।
কত আর আমাদের বিভক্ত করবে
আর কত উত্থানে কত প্রাণ নিবে?
অধিকার দাও যা আমার প্রাপ্য
আর কত করবে আমায় নিঃস্ব!

উত্তরা, ঢাকা।
১২.০৬.২০২৬


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৬ বিকাল ৫:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভয় নেই কোনো মরণে,
অন্যায় রুখবো জীবনে!
শৃঙ্খল ভাঙার এই ক্ষণে,
কাঁপন ধরুক শোষকের মনে।
পিঠ ঠেকেছে আজ দেয়ালে,
চলবো না আর কারও খেয়ালে।
কেড়েছ জনতার মুখের শেষ গ্রাস,
ঘনিয়ে এসেছে তোমাদের বিনাশ।
রক্তে ভেজা এই মাটি,
আমাদের দাবি অতি খাঁটি।
ভয়ের দেয়াল দেবো গুঁড়িয়ে,
বিপ্লবের লাল পতাকা উড়িয়ে।
মাথা নত আর করবে না কেউ,
জেগেছে জনতার উত্তাল ঢেউ।
জীবন বাজি, লড়াই করব শেষ,
মুক্ত হবেই আগামী প্রভাতে
আমার প্রিয় , আমার স্বদেশ।

১২ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ লেখা পাঠে মুগ্ধ হলাম কবি

২| ১২ ই জুন, ২০২৬ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.