নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পাহাড় চূড়ায়

১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত আগের মত
দিনদিন বাড়ছে শুধু বিত্ত বৈভব!
গাড়ি, বাড়ি, জায়গা জমি
চাইলে ফুল-ফল, দেখে সমুদ্রের ঊর্মি।
যশ-খ্যাতি, মর্যাদা, গৌরব, শ্রদ্ধা
কত জনে করে তার সাথে খাতির।
ইচ্ছে হলেই ঘুরতে পারে দেশ-বিদেশ
দেখলে মনে হয় না আছে কী তার ক্লেশ?
তার অধীনস্থ যার যতটুকু প্রাপ্য
দেয় না বুঝিয়ে, তাই তো এতো অধিক মুনাফা!
গোপনে কত করে ফাঁকিবাজি
এখন প্রচুর আগে ছিল অল্প পুঁজি।
সব কিন্তু বৈধ লভ্যাংশ না
বেশিভাগই আয়ে উৎস কারসাজি।
সে এখন ধনী মানে বড়লোক
কিছু বিলিয়ে দেখায় ভালোলোক।

উত্তরা, ঢাকা।
১৩.০৬.২০২৬






মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৬ রাত ১১:৩২

সেজুতি_শিপু বলেছেন: ভালো লিখেছেন বাস্তবতা ।

১৪ ই জুন, ২০২৬ রাত ১১:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই জুন, ২০২৬ রাত ১২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হঠাৎ এল কাঁড়ি কাঁড়ি টাকা,
বড়লোক সেজেছে আজ,
ভেতরের মনটা যে ফাঁকা,
বাইরে শুধু ভালোমানুষের সাঁজ।
দুমুঠো চাল বাড়িয়ে দেয় হাতে,
ক্যামেরাটা পেছনে রেখেই,
পরের দিন খবরের কাগজে,
সবাই তারে চেনে ছবি দেখেই।
দান নয়, এ যেন এক খেলা,
নিজের নাম কেনারই বাহানা,
গরিবের উপহাসে কাটে বেলা,
ভেতরে তো একটুও মায়া না।
প্রকৃত যে ভালোমানুষ ভাই,
ডান হাতের দান বাঁ হাত জানে না,
তার কোনো প্রচারের লোভ নাই,
সে তো এমন লোক দেখানো মানেনা।

১৪ ই জুন, ২০২৬ রাত ১০:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লেখা বেশ ভালো লাগলো

৩| ১৪ ই জুন, ২০২৬ রাত ১:৪৩

সুলাইমান হোসেন বলেছেন: "সে এখন ধনি মানে বড়োলোক,
কিছু বিলিয়ে দেখায় ভালোলোক।"
মনের ধনিই পায় প্রকৃত আলোক
কাজ যতটুকু করে ভালোক,
সেটুকুই দোজাহানে মারে ঝলক!
ধনি ব্যাক্তির হৃদয় হয় মরা,
মরলে ঠিক যেন শুকনো পাতা ঝরা।
কেউ ই এদের জন্য কান্দেনা,
আসমানের দরজা মুনাফিকদের জন্য খুলেনা।
কিছু ধনির হৃদয় যেন তালামারা দুয়ার,
হাতুুরির বারিতেও সেই দুয়ার খুলেনা।
তুমি কখোনো ধনি দের কাছে বসিবেনা,
বসিলে হৃদয়ের সজীবতা থাকিবেনা।
যদি তুমি এমন ব্যাক্তিদের সংস্পর্শে যার,
যে কিনা সম্পদের অহংকারে আবদ্ধ।
তাহলে যেন আগুনের সংস্পর্শে গিয়েছে।
যেই আগুন শুধু বাতেনি চক্ষু দেখিতে পারে

১৪ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতাটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.