নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

রিলেশনশিপ

১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে অনেক বেড়ে
পরাজিত প্রতিটি কাজে ,দুঃখিত!
কেউ জুড়ায়নি ‍হৃদয়, রাখেনি হাত
আমার হাতে, কী যে কষ্ট বুকে!
ইচ্ছে হই বিশাল রাজ্যের রাজ
ধ্বংস করে দিচ্ছে বহুরঙের সাজ।

ছুটিনি কোনো নেশার পিছু
সময় দেইনি অনেক কোনো আড্ডায়
ঠিক কে ঠিক বুঝে
মনের মানুষ পাই না কেন খুঁজে?
শূন্য হৃদয় নিয়ে তীব্র জ্বালায়
বিরক্ত লাগে কোলাহল, খালি ভাবায়।

কেন জড়িয়ে দিলে না আমার সাথে?
কেন হই না কারো পছন্দের?
কেন হয় না মনের মিল?
আমি তো তাকে করি ফিল।
এখনো কেন হয়নি মিলন?
নিঃসঙ্গ আর কতকাল, কতক্ষণ?

খোঁচা মেরে শুরু করে কথা
তা মনে লাগে দাগ কাটা ব্যথা।
আমি তো চেয়েছি সব ঠিকঠাক
তবুও হাত ফসকে যায় ছুটে।
কে চায় বলুন হেরে যেতে
থাকিনি সবসময় আনন্দে মেতে।

মনে করেছি পাবো সময় হলে
পড়ে রইলাম সবার অগোচরে
মুখ ফুটে বলা হলো না
জোগাড় হলো না গহনা।
কী যে তৃষ্ণা হৃদয় জুড়ে
বিষণ্ণ দিন-রাত চিত্ত পুড়ে!

কত জনে কত পরামর্শ দেয়
কত জনে কত বুদ্ধি দেয়
কিন্তু শূন্য পকেট পূর্ণ আর হয় না
শোধ করতে পারিনি কিছু দেনা।
উসুল করে নিয়েছে স্বপ্ন ধুলিস্যাৎ করে
তবুও দোষ আমার উপরে।

উত্তরা, ঢাকা।
১৮.০৬.২০২৬


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শূন্য ক্যানভাসে এত তীব্র জ্বালা
.................................................................
চারিদিকে এত চেনা কোলাহল, এত মানুষের মেলা,
আমার ভেতরে তবু একাকীত্ব,নিয়ত স্মৃতির খেলা।
ভিড়ের মাঝেও বুকটা খালি,অবুঝ শূন্যতায় ভরা,
খুঁজে চলি সেই মনের মানুষ, যে দেবে আমায় ধরা।
কেন এই দীর্ঘ অপেক্ষা? কেন তবে তীব্র জ্বালা?
হৃদয় জুড়ে জমে আছে শুধু না-বলা কথার মালা!
সবাই আছে, শুধু নেই সেই চেনা হাতখানি পাশে,
যে এসে গোপনে জড়াবে আমায়, গভীর ভালোবাসে।
হয়তো সে দূর কোনো সীমানায়, পথ চেয়ে আছে একা,
কোনো এক শুভ লগ্নে আমাদের হবে আবার দেখা।
তৃষ্ণার্ত কাকের সেই আকাঙ্খা ভুলে, মনকে শান্ত রাখি,
নিজের মাঝেই সাজাই নিজেকে, স্বপ্ন বুনে চলে আঁখি।

১৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৫১

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর লাগছে

২| ১৮ ই জুন, ২০২৬ রাত ১১:১০

মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর সুন্দর।

১৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৫১

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৫২

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.