নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

দাওয়াত দিয়েছে

২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে, মন ভরে দেখার।
কিন্তু আমি যাওয়ার জন্য ব্যকুল
কখন হাতে কিছু টাকা হবে
কখন হবে যাওয়ার সময়।
অপেক্ষায় আছি সেদিনের জন্য
অধির আগ্রহে চেয়ে আছি
যেতে চাই তার কাছাকাছি।
যতটুকু জেনেছি সে খুব ভালো
একলা পথ চলে, সে সাহসী।
সে খুবই নিজের প্রতি আস্মবিশ্বাসী
তার রূপখানা ঠিক দেখতে উর্বশী।
দিনদিন হচ্ছে তার উগ্রগতি
তার কাছে প্রত্যাশা প্রীতি।
প্রতিটি ক্রিয়ায় সে সন্তুষ্ট থাকে
প্রশংসা করে প্রতিবার রবের।
আমার আর তর সইছে না
কখন হবে দেখা, কখন কথা ।

উত্তরা, ঢাকা।
২৬.০৬.২০২৬




মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৬ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: দাওয়াত দিলেই যেতে হবে? জাস্ট ইগনর।

২৬ শে জুন, ২০২৬ বিকাল ৫:৫০

সাইফুলসাইফসাই বলেছেন: ওকে ভাই

২| ২৬ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: এটা ঠিক কবিতা হলো না ।

২৬ শে জুন, ২০২৬ বিকাল ৫:৫২

সাইফুলসাইফসাই বলেছেন: কবিতা হয় না্ই তাই নাকি -ধন্যবাদ ভাই

৩| ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:১২

কাছের-মানুষ বলেছেন: দাওয়াত পেয়েছেন ঘুরে আসুন! কবিতা ভাল হয়েছে!

৪| ২৭ শে জুন, ২০২৬ সকাল ৮:০৫

ইসিয়াক বলেছেন: কবিতাটিতে আবেগের কোনো কমতি নেই, যা একজন কবির ক্ষেত্রে সবচেয়ে বড় গুণ। বানান এবং শব্দচয়নে আরেকটু সচেতন হলে কবিতাটি আরও অনেক বেশি নান্দনিক হয়ে উঠবে। কবির জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.