নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

দুটো কাঁথা

১৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

দুটো কাঁথা
সাইফুল ইসলাম সাঈফ

দুটো কাঁথা স্মৃতি হিসেবে আছে
মায়ের গায়ে জড়ানো শাড়ি
দিয়ে সেলাই করা কাঁথা
একটি বিছানায় রাখি নিত্যদিন
বৃষ্টি হলে, ঠান্ডা লাগলে
জড়িয়ে রাখি, কী যে প্রশান্তি!
আরেকটি তুলে রেখেছি
শীতকাল এলে গায়ে দেই।
মাকে ছাড়া এত দূরে আর কখনো
দিন থাকিনি, ফিরবে না আর
দেখা হবে না আর, কথা হবে না আর
হবে না আর রাগ, অভিমান।
করা যাবে না আর কোনো আবদার।
বাবার মৃত্যুর পর মা সাথে সাথেই
রাখতেন সবসময় আমায় কাছে
যেখানে যেতেন সেখানে নিতেন
আমিও যেতাম না কখনো আড়ালে
বিপদ থেকে রাখতেন আগলে।
একবার মা রেখে গ্রামে চলে যান
হৃদয়ে অশান্তির ঝড় শুরু হয়
চলে যাই, চলে যাই ছুটে তার কাছে
মাকে দেখে কী যে সুখ আর শান্তি!

উত্তরা, ঢাকা।
১৭.০৭.২০২৬



মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
এর চেয়ে গভীর আনন্দ নেই, বড় সান্ত্বনাও নেই,
তার কোমল কণ্ঠ ,এক পবিত্র প্রশান্তি।
মায়ের কোলে সব ঝড় থেমে যায়,
আর সবটাই ভালোবাসা, সীমানা বিহীন শান্তি।

১৭ ই জুলাই, ২০২৬ রাত ১০:০০

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ কী অসাধারণ লেখা আপনার-ধন্যবাদ

২| ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ভালো।

১৮ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪৬

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই জুলাই, ২০২৬ ভোর ৪:২২

সুলাইমান হোসেন বলেছেন: কবিতাটা হৃদয় ছুয়ে গেলো।ধন্যবাদ সাইফ ভাই

১৮ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫১

সাইফুলসাইফসাই বলেছেন: আপনাকেও বহুত ধন্যবাদ

৪| ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০

মেহবুবা বলেছেন: কাঁথা কেবল একটা আবরণ নয়, আবেগ মাখা স্পর্শ।

১৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:২২

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ঠিক বলেছেন-ধন্যবাদ

৫| ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: আপনি ছাড়া কেউ আসে না

৬| ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৯

Samantha বলেছেন: শিরোনামটা বেশ কৌতূহল জাগাচ্ছে। দুইটা কাঁথার পেছনের গল্পটা জানার আগ্রহ রইল।
fnf game

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.