নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

খরচ

২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায় প্রবল তাড়া , চেঁচিয়ে উঠে বলে :
সকলেই ছুটে যাচ্ছে দেখো -
জগদ্দল থমকে আছো তুমি ,
লক্ষ‍্য এবং কক্ষচ‍্যুত একা।
ছোটো, এখনই ছুট লাগাও
তোমার জন‍্যে পথপ্রান্তে অমূল‍্যদিন রাখা ।

খুঁজি তাকে, এদিক -ওদিক,
দেখি, পর্দা দুলছে ,ওপাশে
বাতাসের অবিরল ঢেউয়ে
ভেসে যাচ্ছে ভ্রুক্ষেপহীন একলা সময়-
আঁজলা ভরে কিছুতেই তাকে ধরা যাচ্ছে না।
পথে উদ্দেশ্যহীন কয়েকটি কুকুর,
ছন্নছাড়া দু’একজন মানুষ ছাড়া
আর নেই কেউ কোথাও ।
আকাশ নিবিড় হয়ে ঝুঁকে আসে
জাপটে ধরে হঠাত অচম্বিতে -
ভীতি এবং বিস্ময়বোধ বুকে
আমার আজন্মের তেষ্টা পায় ।
কাঁচপাত্রের জলে আসমুদ্র তৃষ্ণা
জোড়াতালি দিয়ে আমি ডুবিয়ে রাখি নিজেকে -
জাগরণ প্রত‍্যাশাহীন ঘুমে ।

====
কবিতা স্বত্ব সংরক্ষিত
(ছবি নেট থেকে সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:০০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৫

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:০০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৪

মায়াস্পর্শ বলেছেন: এমন কবিতা খুব কম লেখক /লেখিকা লিখতে পারে।
অনেক ধন্যবাদ এতো সুন্দর লেখার জন্য।

২৩ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৭

সেজুতি_শিপু বলেছেন: আজকাল কবিতা কেউ তেমন পড়েন না সম্ভবত। আপনি পড়লেন, সুন্দর মন্তব্য করলেন, অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.