নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির নৌকা

১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয় , জানালা গলিয়ে
চাঁদের মোহনীয় প্লাবন ঘর জুড়ে যে বিচিত্র ছবি আঁকে
তার তর্জমা করতে করতে
নিজেকে বড় সার্থক মনে হয়
এইটুকু মদিরতার জন‍্যেই যেন পান করা জীবন পেয়ালা।

কোন কোনদিন কোন কোন মুখের দিকে তাকিয়ে মনে হয়
মানুষের চেয়ে গরীয়ান কিছু নেই
মানুষ এবং মানুষই রচনা করে চলেছে
মানুষের জন‍্যে মহত্ত্বম আঙিনা
যেখানে অন্তহীন আনন্দ গীত ধ্বনিত হচ্ছে অবিরাম ।

কোন কোনদিন এবং সংখ‍্যাগুরু অসংখ্য দিন ,
ক্ষুদ্রতা ও ক্লিষ্ট বিপন্নতায় তলিয়ে যেতে যেতে হাতড়ে ফিরি
মগজে সাজিয়ে রাখা স্মৃতিরাশি
যে স্মৃতিরাশি নুহের অলৌকিক নৌকা হবে
অশ্লীল প্লাবনে আমাকে অক্ষত ভাসিয়ে রাখবে।
———/////———

© 2026 সেজুতি শিপূু. All rights reserved.

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

১৩ ই জুন, ২০২৬ রাত ৯:৫৫

সেজুতি_শিপু বলেছেন: কৃতার্থ হলাম। অশেষ ধন্যবাদ ও শুভকামনা । কবিতা কেমন হয়েছে বললে আরও ভালো হতো ।

২| ১৩ ই জুন, ২০২৬ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: "চাঁদের মোহনীয় প্লাবন ঘর জুড়ে যে বিচিত্র ছবি আঁকে" - চমৎকার একটি ভাবনা ও তার অভিব্যক্তি। + +

১৩ ই জুন, ২০২৬ রাত ৯:০৪

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ১৩ ই জুন, ২০২৬ রাত ৮:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জ্যোৎস্নার নীল খামে
....................................................................
জানালা গলিয়ে নামে চাঁদের মায়াবী সেই বান,
তোমার আমার চুলে ছোঁয়ায় স্নিগ্ধ এক পরশ কণা।
দেয়ালে জ্যামিতিক ছায়া, আলো-ছায়ার লুকোচুরি খেলা,
এই রূপালি রাতে থমকে যাক পৃথিবীর সব মেলা।
হাতের ওপর হাত রেখে শুধু চেয়ে থাকা দূর নীলিমায়,
বুকের ভেতর এক গোপন নদী যেন ব্যাকুলতায় হারায়।
চাঁদের আলোয় তোমার মুখ অবিকল এক জলছবি,
যার প্রেমে রোজ নতুন করে জন্ম নেয় এক কবি।
ঠোঁটে লেগে থাক এক চিলতে চেনা সেই হাসি,
নিস্তব্ধ ঘর ফিসফিসিয়ে বলে— "তোমায় ভালোবাসি।"

১৩ ই জুন, ২০২৬ রাত ৯:৫৩

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর, ধন্যবাদ ।

৪| ১৩ ই জুন, ২০২৬ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন।

কয়েকটা সুন্দর লাইন।

অশ্লীল প্লাবনে আমাকে অক্ষত ভাসিয়ে রাখবে

কোন কোনদিন এবং সংখ্যাগুরু অসংখ্য দিন


ঘরজুডে - ঘর জুড়ে
কোন কোন মুখের -- মনে হয় কোন কোন মুখের দিকে হবে।

আপনার লেখার মৌলিকত্ব আমার ভালো লাগে। অর্থাৎ, এ জিনিসটা আপনি খুব ভালো জানেন, একটা লেখাকে সাবলীল ও আধুনিক করতে হলে লেখার স্টাইল ও শব্দচয়ন কেমন হতে হবে।

শুভেচ্ছা আপনার জন্য।

১৩ ই জুন, ২০২৬ রাত ৯:৫৩

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । সংশোধন করে দিলাম। মোবাইলে টাইপ করতে গিয়ে দৃষ্টিভ্রমও হয় কখনও কখনও।
আপনার অসাধারণ মন্তব্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে । শুভেচ্ছা জানবেন ।

৫| ১৩ ই জুন, ২০২৬ রাত ৯:৫৪

সেজুতি_শিপু বলেছেন: ছবি আপলোড করতে পারছি না কেন? নিজের তোলা ছবি।

৬| ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি আপলোড করতে পারছি না কেন? নিজের তোলা ছবি
....................................................................................
মোবাইলে থাকলে প্রথমে JEPG তে নিয়ে সেভ করুন ।
অতপর এটাচমেন্টে গিয়ে খুজুন এবং ওপেন করুন।
একটি লিংক আসবে, যথাস্হানে রেখে , আপডেট করুন ।
১০ মেগাবাইটের বেশী হলে আসবেনা ।

১৩ ই জুন, ২০২৬ রাত ১০:০৬

সেজুতি_শিপু বলেছেন: আচ্ছা । ধন্যবাদ ॥

৭| ১৩ ই জুন, ২০২৬ রাত ১১:২১

সাইফুলসাইফসাই বলেছেন: খুব চমৎকার কবিতা

১৩ ই জুন, ২০২৬ রাত ১১:৩০

সেজুতি_শিপু বলেছেন: ধন‍্যবাদ, পাঠের জন‍্য, মতামতের জন্য । শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.