| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজুতি_শিপু
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর মিথ্যের মায়াটুকুও আকন্ঠ-
কেননা, এই মায়াই তোমাকে ফিরিয়ে আনে-
আহত অহমের মাথায় সাপুড়ের কাঠি ছুঁইয়ে!
কান্নাজলে পিছল পথে পা টিপে টিপে
তুমি ফিরে আসো ফের
সেই পুরনো বৃত্তের ঘেরে।
কোন এক রূপোলী আলোর রাতে
অনন্ত ঢেউয়ের ফণায় দুলে
দূর থেকে দূরে, আরো দূরে
ভেসে যাবার দুরন্ত স্বপ্নরেখা ভুলে।
২|
২৭ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...............................................
রূপালী চাঁদের মায়াবী আলোয়,
অনন্ত ঢেউ তরঙ্গে দোলে,
ভেসে চলে তরী দূর হতে দূরে,
স্বপ্নের রেখা আজ গেছে ভুলে।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪০
সালমান মাহফুজ বলেছেন: সুন্দর লিখেছেন । সুখপাঠ্য কবিতা ।