| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজুতি_শিপু
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
এ এক নিকষ প্রহর-যখন
মানুষ যেন কেবলই ভিজে যাওয়া
এক বারুদের স্তূপ-
তীব্রতম আঘাত কিংবা দুর্নিবার ক্রোধও
আর কোন স্ফুলিঙ্গ আনেনা,
গভীর কোন প্রেম বা ক্রন্দন নেই
যা প্লাবন এনে দেবে মৃত নদীর বুকে।
ক্রমাগত সহনশীল লেবাসের নিপাট
আড়ালে মানুষ এখন সুবিধা ধ্যানমগ্ন তপস্বী ,
চৈতন্যের দরজায় লোভের প্রহরী এঁটে -
শয়ন পেতেছে নির্বিকার অপেক্ষায়,
পা টিপে টিপে দৈবাত বৈতরনী পাড় হয়ে যাবে
অথবা দৈবচয়িত থাবায়
কখন তারও পালা আসবে নিভে যাবার।
মানুষ অবশেষে যেন জেনে গেছে -
স্বয়ং দানব হয়ে ওঠা কিংবা
দানবের নির্মম ফুয়ে নিভে যাবার
অপেক্ষা ছাড়া তার আর কিচ্ছু করার নেই।
দানব রুখে দেবার সমন্বিত আয়োজনে
আর কোন মহত্তম লড়াইয়ের শক্তি কি তবে
মানুষের হাতছাড়া হয়ে গেছে অজ্ঞাতসারে?
পৃথিবীতে সোনার ফসল ফলানোর তপস্যা
কিংবা আত্ম উন্নয়নের নিরন্তর লড়াই
বাদ দিলে ইতিহাসের পাতা জুড়ে
যে পরিচয়টুকু মানুষের হাতে থাকে
তা কি কেবলই দানবের নয়?
আহা, মানুষ! আহা করুণ মানুষ!
————
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৪৬
মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ লেখা। পাঠ করে প্রীত হলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৯
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
আহমেদ জী এস বলেছেন: সেজুতি_শিপু ,
একটি বোধের কবিতা, সুন্দর।
শেষ লাইনে বলেছেন - আহা, মানুষ! আহা করুণ মানুষ!
আসলেই করুণ মোমের মতো গলে গলে ক্ষয়ে যাচ্ছে মানুষের নিজস্ব বোধ! বেভুল মানুষের সঞ্জাত শক্তি এখন নিভু নিভূ মোমের মতো করুণ রসে আদ্র।