| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহিন-৯৯
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা। এর বাহিরে যে পদদ্ধি ব্যবহার করে দায়িত্ব অর্পণ করা হোক না কেন তা গণতন্ত্রের চোখে নির্বাচিত নয় তা হবে সিলেকশন।
গণতান্ত্রিক নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভোটারের ভোট দানের স্বাধীনতা এবং গোপণীয়তা। যদি নিদিষ্ট ব্যাক্তি ব্য প্রতীকে ভোট দান পূর্ব নির্ধারিত করা থাকে তাহলে সেই ব্যাক্তির স্বাধীন মত প্রকাশ রুদ্ধ করা হয় তা সংবিধান পরিপন্হী।
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন!! শুনতে বেশ ভাল লাগছে কিন্তু রাষ্ট্রীয় খরচে (জনগনের ট্রাক্সের টাকায়) হচ্ছে তামাশা।
বাংলাদশের সংবিধান ৭০ অনুচ্ছেদ অনুসারে, দলীয় সিধান্ধের বাহিরে ভোট প্রদান করিলে তাহার সংসদ সদস্য পদ বাতিল বলিয়া গণ্য হইবে!! যে সংবিধান জনগনের মত প্রকাশ স্বাধীন ও গোপনীয় রাখতে প্রতিশ্রতিবন্ধ সেই সংবিধান নির্বাচিত জনপ্রতিনিধিদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে!! কি অপূর্ব সংবিধান!!!
অন্তবর্তকালীন সরকার সংবিধান সংস্কারের যে বিষয়টি নিয়ে এসেছিল তার ভিতের অন্যতম ছিল এই ৭০ অনুচ্ছেদ, সেখান তারা সরকারের অভিসংশন ও অর্থবিল ছাড়া বাকি সব বিষয়টি নিজের স্বাধীন মতামত প্রকাশ করা সুযোগ থাকবে কিন্তু বিএনপি সরকার গঠনের পর জুলাই সনদ কার্যকর নিয়ে তালবাহনা করছে সাথে ৯৬ ও ২০০৬ সালে যে শক্তিশালী স্বৈরাচার হতে না পারার আক্ষেপ ঘুচানোর জন্য পথ উন্মুক্ত করে রাখছে।
সব শেষে কথা- নির্বাচনের নামে জনগনের ট্রাক্সের টাকায় এই নির্বাচন তামাশা অনতিবিলম্বে বন্ধ করা উচিত।
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩০
শাহিন-৯৯ বলেছেন:
যে নির্বাচনের ফলাফল পূর্বেই নির্ধারিত তা আয়োজন করার জন্য ১ টাকা খরচও অন্যায় ও ছাগলামী।
২|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুরাই তামাশা।
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
এক পাল শিক্ষিত ভেড়া কিভাবে এই তামাশা আয়োজন করছে ভাবতেই অবাক লাগে।
৩|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৩
ভুয়া মফিজ বলেছেন: এই বুইড়া আবালটারে রাষ্ট্রপতির মনোনয়ন দেয়ায় আমি গভীরভাবে মর্মাহত। এই লোক কথা বলার সময়ে মুখের চাইতে 'ইয়ে' বেশি ব্যবহার করে, সেইজন্য এর কথার কোন দাম নাই। জাতীয় সংসদের স্পীকার বা ড. মইন হতে পারতো সবচাইতে উত্তম চয়েস।
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
ভাই আপনি আসল খেলা ধরতে বুঝতে পারছেন না, সালাউচ্ছিন সাহেবকে দলের মহাসচিব করার পদ ক্লিয়ার করা হলো।
উনাকে আমার ভদ্র মানুষ মনে হয় তবে আমার ধারণা তিনি প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভোগেন।
ইদানিং অবশ্য প্রচুর দাম্ভিক কথা বলার চেষ্টা করেন অথচ এখনো চোখে ভাসে মোটর সাইকেলে হেলমেট পড়ে লুকিয়ে জানাযা পড়ে আবার পালিয়ে আত্নগোপনে চলে যাওয়ার দৃশ্য।
৪|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:১১
সৈয়দ কুতুব বলেছেন: এনি হবেন হোম মিনিস্টার । এনি ভাইয়া কাদের মোল্লা মাছের কাটা খেয়ে ফেলতেন এই কথাও মনে রেখেছেন । মাশাল্লাহ । ![]()
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৮
শাহিন-৯৯ বলেছেন:
সৈয়দ কুতুব বলেছেন: এনি হবেন হোম মিনিস্টার । এনি ভাইয়া কাদের মোল্লা মাছের কাটা খেয়ে ফেলতেন এই কথাও মনে রেখেছেন । মাশাল্লাহ । ![]()
এক সাথে দীর্ঘদিন তারা রাজনীতি করেছেন এ রকম টুকটাক স্মৃতি থাকার কথা।
এনি ভাই তো ধীরে ধীরে চাঁদা নেওয়ার আবিস্কারক সেই হিসাবে উনি যোগ্য হোম মিনিষ্টার।
৫|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৫
ভুয়া মফিজ বলেছেন: শুনেছি বিএনপির আভ্যন্তরীন রাজনীতিতে জোবায়দার একটা ভূমিকা আছে। তারেক তার কথা বেশ শোনে। তারেক আবাল টাইপের হলেও জোবায়দার বেশ বুদ্ধিশুদ্ধি আছে। সে যদি শালা-উদ্দিনের আসল চেহারা ধরতে পারে তাইলে ওয়েল এন্ড গুড। অপরদিকে তারেক আর শালা-উদ্দিন দুইটাই এস. আলমের সুবিধাভোগি। চোরে চোরে মাসতুতো ভাই। দেখা যাক, কোথাকার পানি কোথায় গড়ায়। তবে একটা কথা লিখে রাখেন আজকে............তারেকের পতন হলে তার সবচাইতে বড় কারন হবে এই শিলং শালা-উদ্দিন। প্রচন্ড রকমের ইতর আর বেইমান জাতের লোক এইটা।
ফখরুলের অদূঢ়দর্শী মেরুদন্ডহীন নেতৃত্ব বিএনপির জন্য যতোটা ক্ষতিকর ছিল, শালা-উদ্দিনের মতো বেইমানের নেতৃত্ব তার চাইতে অনেক বেশি ক্ষতিকর হবে। এটা যদি ঘটে তাইলে তারেক নিজের কবর নিজেই খুড়বে!!! কামনা করি, সেই দিন যেন দেখতে না হয়!!!!
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
তারেকের পতন হলে তার সবচাইতে বড় কারন হবে এই শিলং শালা-উদ্দিন। প্রচন্ড রকমের ইতর আর বেইমান জাতের লোক এইটা। ১০০০০০% সহমত।
৬|
১৩ ই আগস্ট, ২০২৬ রাত ৮:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন!! শুনতে বেশ ভাল লাগছে কিন্তু
রাষ্ট্রীয় খরচে (জনগনের ট্রাক্সের টাকায়) হচ্ছে তামাশা।
..............................................................................................
বাংলাদেশের সংবিধান ৭০ অনুচ্ছেদ অনুসারে, যা হবার তাতো হবেই ।
রাষ্ট্রীয় খরচে সংসদ অনুমোদন দেয় তাই আপনি যা বলেন তা আপনার নিজস্ব ভাষা ।
সংসদে যে ভোট ছাড়া মহিলা সাংসদ নেয়া হয়েছে তা সর্ম্পকে তো কিছু বলেন না,
সবাই জানে , এরা সংসদে শোভাবর্ধনকারী অথচ প্রতিমাসে কত টাকা তাদের জন্য
ব্যয় হচ্ছে হিসাব করেছেন ???
======================================================
অথচ নির্বাচনে মহিলা প্রার্থী ৫% দেবার কথা ছিলো তা কে পালন করেছে ?
সেটাও তো জুলাই সনদে ছিলো ? মানে হলো, বিচার মানি তবে তালগাছ আমার !!!
৭|
১৩ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতি পদটাই ডিলিট করে দেওয়া দরকার।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৩
জ্যাক স্মিথ বলেছেন: নির্বাচনের নামে জনগনের ট্রাক্সের টাকায় এই নির্বাচন তামাশা অনতিবিলম্বে বন্ধ করা উচিত।