নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সাময়িকঃ ব্লগার শাহ আজিজ কি ভালো আছেন?

০৯ ই মে, ২০২৩ রাত ১২:৪৬



শাহ আজিজ ভাই শেষ ব্লগে লিখেছেন ঈদের আগে- ২১ এপ্রিল, ২০২৩। তাঁর হোয়াটসএপ নাম্বারে উঁকি দিয়ে আরো অবাক হলাম। শেষ তিনি হোয়াটসএপ ব্যবহার করেছেন ২৭ এপ্রিল রাত ৮টা ২২ মিনিটে। শাহ আজিজ ভাইয়ের লেখার বিশেষত্ব হচ্ছে- তিনি খুব ছোট ছোট পোস্ট করেন। বিভিন্ন নিউজের আপডেট তাঁর কাছ থেকেই পাওয়া যায়।

শাহ আজিজ ভাই সুস্থ্য আছেন তো?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৩ রাত ১২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শাহ আজিজ ভাই ভালো থাকুন। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। যেনো আবার ওনাকে ব্লগ উঠুনে দেখতে পাই। তার সাথে আপনার আন্তরিকতার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০৯ ই মে, ২০২৩ রাত ১:৪৭

খায়রুল আহসান বলেছেন: আশাকরি উনি সুস্হ আছেন, হয়তো কোন সাময়িক কারণের জন্য ব্লগে অনুপস্থিত রয়েছেন। তবে বিষয়টি লক্ষ্য করে ব্লগে উল্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। ওনার সাথে যোগাযোগ আছে, এমন কেউ না কেউ হয়তো আমাদেরকে সঠিক তথ্যটি জানাতে পারবেন।

৩| ০৯ ই মে, ২০২৩ সকাল ৭:২৪

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




ব্লগার শাহ আজিজকে বেশ ক'দিন ধরে দেখছিনে।
তিনি সুস্থ্য থাকুন, এই প্রার্থনা।
আশা করি তিনি সাড়া দেবেন।

৪| ০৯ ই মে, ২০২৩ সকাল ৮:২০

শেরজা তপন বলেছেন: আপনার এই পোষ্ট দেবার ১২ ঘন্টা আগে তিনি ফেসবুকে স্টাটাস দিয়েছেন। আশা করি উনি সুস্থ্য ও বহাল তবিয়তে আছেন।
ব্লগারদের অন্য ব্লগারের প্রতি এই মমত্ত্ববোধ দেকে ব্লগে ফিরে আসার জন্য দারুনভাবে অনুপ্রাণিত হইল।

ব্লগার খায়রুল আহসান -ভাইকে নিয়ে আমি একটু দুঃচিন্তায় ছিলাম। প্রায় এক পক্ষকাল বাদে আজ উনার পোষ্ট দেখে দুঃশ্চিন্তা মুক্ত হলাম।

৫| ০৯ ই মে, ২০২৩ সকাল ৯:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: দোয়া করছি ভাল সুস্থ থাকেন আজিজ দা

৬| ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: উনি কি খুলনায় থাকেন? বাড়ির ঠিকানা আছে? থাকলে দিন, লোক পাঠাই।

৭| ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৪০

রানার ব্লগ বলেছেন: কামনা করি তিনি সুস্থ্য সবল আছেন !

৮| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: একজন মানুষের প্রতি আরেজনক মানুষের ভালোবাসা দেখলে- মনটা খুশিতে ভরে যায়।
এরকমই হওয়া উচিৎ।


শ্যাইয়ান ভাই, মডারেটর সাহেব আমাকে আর সোনাগাজীকে তাঁলা মেরে (ফ্রন্ট পেজ ব্যান) দিয়ে কি নিখোজ হয়ে গেলেন নাকি?

৯| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৪:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ব্লগ বন্ধুরা । আমি ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম ক'দিন । খুব দুর্বিষহ সময় গেছে পুরো পরিবারটির ওপর । আপাতত আমি সুস্থ এবং বাসায় আছি । পি সিতে বসার ক্ষমতা টুকু শেষ ।



আপনারা সবাই যেমন উৎকণ্ঠা দেখিয়েছেন তা অনন্য ।

ভালবাসা জানবেন ।

১০| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আজিজ ভাইয়াকে সুস্থতা দান করুন

১১| ০৯ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

আমি সাজিদ বলেছেন: সুস্থ হয়ে আবার ব্লগিং শুরু করুন। এই কামনায়।

১২| ০৯ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি সুস্থ্য হয়েছেন জেনে চিন্তামুক্ত হলাম। অবশ্য আমার মহাজাগতিক চিন্তা অব্যাহত থাকবেে- ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.