| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
"তুমি কেমন আছো, রুপা?"
"ভালো। আপনার অনেক সাহস।"
আমি বিস্ময়ে চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলাম - 'আমি আবার সাহসের কী করলাম!"
"আপনি আমাকে 'তুমি" করে ডাকা শুরু করেছেন। আগে 'আপনি' 'আপনি' করতেন! তাই, বললাম।"
আমি হেসে ফেলি। মেয়েটা আমার চেয়ে ৮ বছরের ছোট হবে। আমাদের বিয়ের কথা-বার্তা পাকা হতে চলেছে। এই সময়ে তাকে 'আপনি' সম্বোধন করবো কোন দুঃখে! লন্ডনে আমার বাসার কমলা রঙের সোফাটায় আয়েস করে হেলান দিয়ে বললাম -
"তুমি কি মনে করেছিলে আমার সাহস কম? দেশে থাকতে ভার্সিটিতে আমার দিকে পিস্তল তাক করেছিলো সন্ত্রাসীরা। আমি তখন পালিয়ে যাইনি।"
ফোনের ওপার থেকে মৃদু হাসির শব্দ। এ যেন সাত সমুদ্র তেরো নদীর অপার থেকে নূপুরের নিক্কন ধ্বনি।
"একটা মেয়েকে হঠাৎ করে আপনি থেকে তুমি বলাটা বন্দুকের সামনে দাঁড়ানোর চেয়েও কঠিন ব্যাপার।"
আমিও হেসে ফেললাম।
"এরকম একটা ছেলেকে তুমি বিয়ে করতে চলেছো, আফসোস হচ্ছে কি?"
"আমি আপনাকে বিয়ে করতে চলেছি এটা আপনাকে কে বললো!"
"তুমি তাহলে আমাকে বিয়ে করছো না?" আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম।
ওদিকে দীর্ঘ বিরতি। বোধকরি, সে ঘুণাক্ষরেও ভাবেনি কথাটা এদিকে মোড় নিবে।
কিছুটা থতমত স্বরে সে বললো - "আমি তো সেটা বলি নাই।"
ফোনের আড়াল থেকে আমার হাসিটা আরও চওড়া হলো।
১৩ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মনের গভীর থেকে পুরনো কথাগুলো বের হয়ে গেলো!
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: বাহ!!