নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাসের গান

২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৩



যে মানুষেতে তোমায় দেখে,
সেই মানবেই তোমার বাস।
সেই সে মানুষ বনবাসে
ছাড়ে দীর্ঘশ্বাস হে প্রভু,
ছাড়ে দীর্ঘশ্বাস!

কী সেই অভাবে, চরণতলে,
মস্তকে ধুলোয় উড়ি।
যে প্রাণেতে তোমায় ধরে
নিত্য তোমাতে মরি হে প্রভু,
নিত্য তোমাতে মরি।

কত লোকে, লোকান্তরে,
করছে হায় হুতাশ!
সেসব প্রাণের দূর্বিপাকে
তোমার কি বসবাস, হে প্রভু,
তোমার বসবাস?


=====
গান - Dhirghoshash
=========================



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেই সে মানুষ বনবাসে
ছাড়ে দীর্ঘশ্বাস হে প্রভু,
ছাড়ে দীর্ঘশ্বাস!

...........................................................
জীবনের ব্যর্থতা, মানুষের জীবনের সহিত খেলা করে
যখন তার মন থেকে দীর্ঘশ্বাস বের তখন ব্যর্থতা সমূহ
এক এক করে সামনে আসে ।
যিনি এই ব্যর্থতাকে সামলে নিয়ে ঘোড়দৌড়ে অংশ নিতে
পারে, তিনিই সার্থক ।

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় বীর পুরুষ।
সমস্যা হচ্ছে, কোটিতে একজন বীরের জন্ম হয়!!!

ধন্যবাদ নিরন্তর।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: চমৎকার।

সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।
হঠাৎ লিখতে মন চাইলো।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.