| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমি গতকাল হযরত মুসা (আ) গাছের পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছিলাম। এটা ব্লগার নতুন চ্যালেঞ্জ করেন। আমি এরপরে সিহাহ সিত্তাহ-এঁর ৬টি হাদিসগ্রন্থ-সহ ২৫টি হাদিসগ্রন্থ থেকে 'কী ওয়ার্ড' দিয়ে বেছে ১০০০টি হাদিস বের করি। কিন্তু, সেই হাদিসটি এই ১০০০ হাদিসের মাঝে পাই নাই।
আমি এসব হাদিস গ্রন্থে যেসব 'কী ওয়ার্ড' ব্যবহার করি, সেগুলো হচ্ছে -
১) মুসা নবী
২) মুসা (আঃ)
৩) অসুখ
৪) অসুস্থ্য
৫) পাতা
৬) পাতা খাওয়া
এরপরে, 'সব বইয়ে সার্চ করুন' সিলেক্ট করা মাত্রই সেই এপে থাকা ২৫টি হাদিসগ্রন্থের সকল হাদিস থেকে ১০০০টি হাদিস বেরিয়ে আসে। আমি একে একে স্ক্রল করে ঐ ১০০০টি হাদিসের প্রায় ৮০% সঠিক ভাবে পড়তে সক্ষম হই। বাকিগুলো শুধু স্ক্রল করে যাই।
আমি এই হাদিসগুলোর মাঝে হযরত মুসা (আ) সম্পর্কিত অনেক হাদিস একাধিকবার পেলেও, আমার আগের পোস্টে বর্ণনা করা হাদিসটি নেই। আমি যে ভিডিও থেকে এই হাদিসটি পেয়েছি, আলোচকরা মনে হয় কিসসা হিসেবে ঘটনাটি উল্লেখ করেছেন। অথবা, তাঁরাও জানেন না যে, এটা এই হাদিসগ্রন্থগুলোতে নেই।
কেউ হাদিসটি পেলে জানাবেন, আশা করি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। আমি এই ২৫টি হাদিসগ্রন্থে পাই নাই।
শুভেচ্ছা নিরন্তর।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫১
কলাবাগান১ বলেছেন: পৃথিবী যখন মংগল গ্রহে, চাদে বসতি গড়ার জন্য কাজ/চিন্তা করছে, সেলফ ড্রাইভিং কার বানাচ্ছে, চ্যাট জিপিটি মত এ আই বানাচ্ছে, বাংগালীরা পড়ে আছে কে পাতা খেয়েছে, নারীর পোশাক-আশাক, চাকরী ইত্যাদি নিয়ে...।এডভান্সড চিন্তা আসবে কিভাবে যেখানে পুরা সমাজই পড়ে আছে কে হিন্দু কে মুসলমান এসব নিয়ে যেসব চিন্তা-চেতনায় যা দেশেরএক ডলার এর ও জিডিপি বাড়ায় না....।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আল্লাহ্কে মনে রাখুন।
ধন্যবাদ।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: আমি আমাদের এলাকার হুজুরের সাথে আলাপ করিব। জানতে পারলে আপনাকে জানাবো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫১
নতুন বলেছেন: এটা মুসা: আর সৃস্টিকর্তার ভেতরকার একটা ডায়ালগ।
তাহলে মুসা: এটা পরে বলেছেন, এই কাহিনি বাজারের গল্প আকারে থাকার সম্ভবনা নাই। যদি সহী হাদিসে থাকে তবে বিশ্বাস করতে পারেন। কিন্তু বেশিরভাগ সম্ভবনাই হইলো কেউ এই কাহিনি বানাইছে।
ধামিকেরা বিশ্বাসী হয়, তারা প্রশ্ন করেনা, ধান্দাবাজেরা এমন অনেক মিথ্যা কাহিনি ধর্মের নামে বানায় মানুষের ধর্মীয় অনুভুতি কাজে লাগয় তাদের ফয়দার জন্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নবীদের নিয়ে কাহিনী বানানো অনুচিত।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০০
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে জানাবো।