নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে মুসা নবী গাছের পাতা খেয়েছিলেন। সেটা খেয়ে সুস্থ্য হয়ে গিয়েছিলেন। পরে, অনেক খোঁজ করে, হাদিসগ্রন্থ ঘেঁটে জানতে পারি যে, মুসা নবীর ঐ ঘটনাটি ভুয়া! একটি সামাজিক মাধ্যমে এক আমেরিকান ভদ্রলোকের বক্তব্য থেকে কোট করেছিলাম।

এরকম অনেক হাদিস ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে আছে। সাধারণ জনগণ কোনটা আসল, কোনটা নকল বুঝবে কেমন করে? তাই, অনেক চিন্তা করে, একটি এপ্লিকেশন বানানোর বুদ্ধি মাথায় এসেছে। খুব সিম্পল একটি আইডিয়া।

আজ, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক-সহ আরব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি সরকারী ও বেসরকারি অর্গানাইজেশনের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠিয়েছি। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজনের কাছে চেষ্টা করেছিলাম, তাঁরা কেউ রাজি হোন নাই, এখন পর্যন্ত!

এই এপ্লিকেশনটি বানাতে পারলে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী মুসলিম ও অমুসলিম সবারই উপকার হবে। আমার হাতে ক্যাশ টাকা কম, তাই, নিজে শুরু করতে পারছি না। ডোনারদের উপরে নির্ভর করা ছাড়া উপায় নেই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৯

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: ভালো ইনিশিয়েটিভ। আল কাউসার এর একটা রেগুলার সেকশন রয়েছে- এসব প্রচলিত ভুলের ব্যাপারে। আব্দুল মালেক সাহেবের প্রতিষ্ঠান থেকে বইও বের করেছে এর ওপর।
https://www.alkawsar.com/bn/sections/13/wrong-practice/

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

বেশ খরচ পড়ে যাবে বলে মনে হচ্ছে। ইনভেস্টর ছাড়া সম্ভব হবে না।

মেইন্টেনেন্সেও খরচ আছে।

আমি আল কাসার পড়ি। খুব উপকারী। বিশেষ করে ইসলাম সম্পর্কে বেশি না জানা মানুষদের কাছে।

শুভেচ্ছা নিরন্তর।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





*আল-কাওসার

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪১

তেলাপোকা রোমেন বলেছেন: সফটোয়্যার না এপ্লিকেশন বানাইতে চান ব্রো? এমভিপি বানায়ে আপলোড দেন দেখি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পুরো একটি সফটওয়্যার বানানোর চিন্তা করছি। অনেক বড় প্রজেক্ট।

আইডিয়াটা এখানে পাবেন - https://www.ideasbangladesh.com

ধন্যবাদ নিরন্তর।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দুঃখিত। এপ্লিকেশন হবে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাদিসগ্রন্থ ঘেঁটে জানতে পারি যে, মুসা নবীর ঐ ঘটনাটি ভুয়া!
.........................................................................................
আমি তো আগেই বলে গেছি ঐসব ভূয়াঁ হবে বলেই
সব হাদীস পোড়ানো হয়ে ছিলো ।
আমি একটি তথ্য জানি তা বিশ্বাসও করি ,
সূদুর প্রসারী পরিকল্পনা হিসাবে, ইহুদী, খৃষ্টানরা অনেক মুসলিম তৈরী করেছে
যারা ভালো কোরআন পড়তে জানে এবং বিখ্যাত সব হাদীস লিখে যার দ্বারা
নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা ।


১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দুঃখজনক।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.