| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।
আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ করেন, এটা আমার মনে হয় না। তবে, ভারত সরকার এবং সেই দেশের জনগণ এক কথা নয়।
আপনি বিগত দিনে দেখেছেন, ভারত সরকারের ছত্রছায়ায় বাংলাদেশের বিগত সরকার কীভাবে আমাদের দেশে জুলুমের রাজনীতি প্রয়োগ করেছিলো। আপনাকে এইজন্যে দীর্ঘ দিন দেশের বাইরে থাকতে হয়েছে। মরহুম খালেদা জিয়াকে নির্যাতিত হতে হয়েছে। আপনাদের নেতা-কর্মীসহ আমাদের ছাত্র-জনতার উপরে অত্যাচার হয়েছে।
আমরা প্রতিবেশী রাষ্ট্রকে অস্বীকার করতে পারি না। তাই বলে, তাদের অন্যায় কাজকে মেনে নিতে হবে কেন? তারা যত দিন পর্যন্ত তাদের সেই অন্যায়ের দায় স্বীকার না করবে, নিজেদের ভুল স্বীকার করে বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতিশ্রুতি দিবে, ততো দিন পর্যন্ত, কোন ভাবেই তাঁদেরকে আবার সুযোগ দেওয়া উচিৎ হবে না।
তাই, আমি আশা করবো, আপনি ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না। কি হবে তাকে আমন্ত্রন না জানালে? আপনি কি দেখেন নাই, কীভাবে বাংলাদেশের ক্রিকেট বিশ্বমহলে সম্মানের আসনে গিয়েছে ভারত বর্জনের ফলে!
আমার উদ্দেশ্য, ভারতকে বেকায়দায় ফেলে 'সুবিধা' আদায় নয়, বরং, তাদেরকে বুঝানো যে - তাদের অন্যায় কাজ বন্ধ করতে হবে। তাদেরকে বুঝতে হবে - আধিপত্যবাদ কখনোই ভালো ফল বয়ে আনে না।
আপনি ভালো থাকুন নিরন্তর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওকে! ধর্মের মতো রাজনীতিও আপনার কাছ থেকে শিখতেছি।
ভালো থাকুন নিরন্তর।
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: ওকে! ধর্মের মতো রাজনীতিও আপনার কাছ থেকে শিখতেছি। ![]()
সেখার শেষ নাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী। ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
এ পথের পথিক বলেছেন: বিদল এখন তাদের গোলাম, গোলামীর পরিচয় দিতেই তাকে নিমন্ত্রন
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কমেন্টের জন্যে ধন্যবাদ।
৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আপনি এনসিপির জেনে ভালো লাগলো। আপনাকে অনেকে রাজাকার, মৌলবাদী দলের সাপোর্টার বলে কটাক্ষ করে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী। আমি সিলেট মহানগর কমিটিতে আছি।
তবে, কিছুটা ইনএকটিভ ছিলাম দীর্ঘ দিন।
এটা একটা বিস্ময় যে, অনেক ব্লগার আমাকে রাজাকার বলেন! কেন বলেন তা উনারাই ভালো বলতে পারবেন!
ধন্যবাদ নিরন্তর।
৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতিতে হিংসা কোন বুদ্ধি মানের চাল নয় ।
আমি মনে করি যার যার সঙ্গে সর্ম্পক খারাপ আছে
তাদের কে দুইবার কর দাওয়াত দেয়্ হউক ।
........................................................................
আমাদে র হিংসা এর প্রতিহিংসার অবস্হা দেখে
ইউরোপ , আমেরিকা ভিসা প্রদান বন্ধ করে দিচ্ছে
আতন্কিত হয়ে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা আসলে হিংসা নয়, ভাই।
নিজের দেশের জনগণের স্বার্থকে আগে বড় করে দেখতে হবে।
ধন্যবাদ নিরন্তর।
৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪২
রাসেল বলেছেন: ভারতকে সম্মান করা উচিত নিজের সতীত্ব ধরে রেখে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা ভারতের সাধারণ মানুষের শত্রু নই।
কিন্তু, তাদের সরকার আমাদের সাথে ভালো আচরণ করে নাই।
ধন্যবাদ।
৭|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু।
ভারতকে আমাদের বন্ধু ভাবাই উচিৎ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভারত সরকার আর ভারতের জনগণ এখন কথা নয়।
আমাদেরকে দেশের মানুষের স্বার্থকে বড় করে দেখতে হবে।
ধন্যবাদ নিরন্তর।
৮|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৮
নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু।
ভারতকে আমাদের বন্ধু ভাবাই উচিৎ।
ভারত আমাদের বন্ধু না। ভারত আমাদের দেশের বাজারের নিয়ন্ত্রন নিতে চায় তাদের সুবিধার জন্য।
যেমনটা রাসেল বলেছেন: ভারতকে সম্মান করা উচিত নিজের সতীত্ব ধরে রেখে। এমন ভাবেই আমাদের অন্য দেশের সাথে সম্র্ক করা উচিত। নিজেদের সার্থ আগে দেখে। সব কিছু বিলিয়ে দিয়ে না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভারত ও বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থ রক্ষার ভিত্তিতে। এক তরফা কোন কিছুই ভালো নয়।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: রাস্টের রাজনিতি ছেলে খেলার মতন আড়ি দেওয়া না।
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েও ড: ইউনুস কে সুভেচ্ছা জানিয়েছিলো। মিটিং করেছে, এখন তারেক জিয়াকে সুভেচ্ছাও জানিয়েছৈ।
তাদের মনে যাই থাক। কিন্তু সরকারী ভাবে যেই সৌজন্যতা দেখিয়েছে সেটা আমাদেরও দেখাতে হবে।
আর যদি ভারত বিএনপিকে থ্রেট মনে না করে, তবেই তারা আমলীগের সমর্থন ছাড়বে, তাই তাদের সাথে প্রফেসনাল সম্পর্ক রাখা টা খুবই জরুরি।