| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
গানের লিংক - Kemon Musolman Tumi, Kemon Musolman
রোজা এলে লেবু বিকায়
জোরসে হাকো দাম,
মুসলিম হয়ে এটা তোমার
কেমন তরো কাম, ওরে,
কেমন তরো কাম!
কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান,
ঝোপ বুঝে কোপ মারো,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান।
মরিচ লেগে হাতটা ঝালে,
যদিবা ঝাড়তে চাই,
বাজারে দাম ভীষণ চড়া
কেমনে সেখানে ধাই,
মুসল্লি, কেমনে সেখানে যাই?
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান,
ঝোপ বুঝে কোপ মারো,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান।
ঈদ এলে গলা কাটো,
পাইলে কোন মওকা।
মুসলিম ভেবে একটু বলো,
হালাল হইলো টাকা,
কেমনে হালাল ঐ টাকা?
কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান,
ঝোপ বুঝে কোপ মারো,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইংল্যান্ডে থাকাকালীন সময়ে আমিও ব্যপারটা লক্ষ্য করেছি। প্রাইস ডিস্কাউন্ট অনেক সময়ে ৯০-৯৫% পর্যন্ত নিয়ে আসে।
আর, বক্সিং ডে? ঐদিন তো সব জায়গায় ডিস্কাউন্ট-এর ছড়াছড়ি। কেমন করে পারে তাঁরা!
দেশে নতুন সরকার এসেছেন। আশা করি ব্যাপারটা তাঁরা দেখবেন।
আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ীদের মনমানসিকতায় প্রবল্যাম্ব আছে। এইটা নিয়ে কাজ করতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে প্রতি বছরই রোজার আগে জিনিসপত্রের দাম বাড়ে। এতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব খারাপ লাগে এসব দেখে।
কীভাবে এক্ষেত্রে পরিবর্তন আনা যায় ভেবে দেখতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: এক পিছ লেবুর দাম নিচ্ছে ২০ টাকা। অথচ এক পিছ লেবুর দাম হওয়া উচিৎ ছিলো ২ টাকা বা ৫ টাকা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
তেমন মুসলমানদের তরে লিখেছেন কবিতা অতিব সুন্দর করে
দেখা যাক কবিতার কথামালায় শাসককুল কেমন রুদ্র মুর্তি ধরে
আজ বিকালে গিয়য়েছিলাম বিধর্মী ইয়াহুদি শপিং মল মরিসনে
গিয়ে দেখি ফল তরি তরকারী লেবু সাজিয়ে রেখেছে রিডাকসনে।
দেখলাম এক্সপায়ারি ডেটটাও এখনো রয়েছে বেশ বাকি
তার পরেও দাম লিখা আছে মুল দামের মাত্র এক সিকি
তর তাজা আর গুণে মানে নেই তাতে একটুই ফাকি
রমজানের দামে যদিও বাজারে নেই কোন তদারকি ।
দেশের নতুন সরকার প্রধান কাটিয়েছেন সতের মাস সেথায়
দেখা তার সেখানকার বাজার দাম এখন থাকে কিনা মাথায়।
মাহে রমজানের শুভেচ্ছা রইল