| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
তুমি এসেছিলে আমাদের বাসায়
আমি ছিলাম ঘুমিয়ে রোজায় ।
শিরিন - সোহানার নতুন সাথী খেলার ,
ছিলো না সে কোন মেয়ে মহাজনার।
তোমার আসল নাম কি শিরিন? জানি না।
আমি জিজ্ঞাসাও করিনি, শুনছিলাম গানা।
আমার স্ত্রী বললেন - সে বুয়ার মেয়ে,
আমি নিষ্পাপ হয়ে রইলাম চেয়ে!
অবহেলিত একটি মুখ,
কেঁপে উঠলো আমার বুক।
মা তার করছিলো কাজ,
শিরিনের মুখ চিন্তায় ভাজ।
কি ভাবছিলে, তুমি শিরিন?
মুখে হাসি নিয়ে ভেবেছি সারা দিন।
কেমন লেগেছিলো মা-কে কাজে দেখে?
কি করে ইফতার করলে মাটিতে বসে থেকে?
আমরা ছিলাম চেয়ারে বসে,
৪ বছরের সোহানা বসেছিলো পাশ ঘেঁষে।
শিরিন কি ভেবেছিলো সে বসবে মাটিতে?
তার মায়ের পাঁশ ঘেঁষে চিকন পাটিতে?
সোহানা তুমি কত ভাগ্যবতী,
শিরিনের বান্ধবী হলে হবে না কোন ক্ষতি।
বস্তিতে থাকা শিরিন, যদিবা আসে আবার,
একসাথে বসে খাবে খাবার।
===========
ডঃ এম এ আলী ভাইয়ের বস্তিবাসী অগ্নিকন্যা কবিতাটি পড়ছিলাম। তখন মনে পড়ে গেলো, আমাদের কাজের বুয়ার মেয়ের কথা। ছোট্ট মেয়েটির কি নাম আমি জিজ্ঞাসা করি নাই। তবে, সে যে এম এ আলী ভাইয়ের কবিতার 'শিরিন' তা আমি ঠিক বুঝতে পেরেছি। আমার দিকে তাকিয়ে ছোট্ট মেয়েটি হাসছিলো। কি সুন্দর নিষ্পাপ সেই হাসি!
এরকম কত শিরিন আমাদের শহরাঞ্চলের বস্তিগুলোতে ছড়িয়ে আছে!
আমি জানি একদন আলো উঠবেই!
==========================================================================
ডঃ এম আলী ভাইয়ের 'অগ্নিকন্যা শিরিন' কবিতা নিয়ে গানটি বানিয়েছি - Click This Link
==========================================================================
নিজের কাছে প্রতিজ্ঞা করছি, যত দিন এরকম শিরিনদের জন্যে একটি 'অভয়ারণ্য' না বানাতে পারছি, ততো দিন পর্যন্ত কোন ধর্মীয় পোস্ট দিবো না।
==========================================================================
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
আপনার জন্যে শুভকামনা রইলো। সুফিবাদ নিয়ে লেখার চিন্তাকে সাধুবাদ জানাই।
আমি গতানুগতিক ইসলামী বিষয়ে না লেখার ওয়াদা করেছি। এখন থেকে রোজা পর্যন্ত আমি ইমাম মাহদী (আ)-এঁর পূনরাগমন এবং আমাদের করনীয় বিষয় সম্পর্কে লেখার চেষ্টা করবো।
ভালো থাকুন নিরন্তর।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছড়া।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: শিরিনদের জন্য শুভ কামনা। সেই সাথে আপনার জন্যও শুভ কামনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুভকামনা জানানোর জন্যে ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
গানের কথার সাথে মিলিয়ে সুরারূপ অপরূপ হয়েছে ।
পরিবারের সকলে মিলে উপভোগ করেছি ।
অসুবিধা নাই ধর্মীয় বিষয় ণিয়ে লিখে লিখে আমি
সারাটি মাস কাটিয়ে দিতে পারব ইনসাল্লাহ ।
আমার বিষয় সুফিবাদ । কাল হতেই শুরু হবে ।
মুল কথাটি এখানে একটু বলে দেই ছোট্ট করে।
ইসলামের প্রাথমিক যুগ ছিল মূলত নবুওয়াতের আদর্শ প্রতিষ্ঠা, রাষ্ট্রগঠন এবং শরিয়াহভিত্তিক সামাজিক কাঠামো
নির্মাণের যুগ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর ইন্তেকালের পর খিলাফতের বিস্তার ইসলামের রাজনৈতিক ও
ভৌগোলিক পরিসরকে দ্রুত সম্প্রসারিত করে। কিন্তু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো ইসলামের হৃদয়গত
গ্রহণ যোগ্যতা, সাংস্কৃতিক অভিযোজন এবং আধ্যাত্মিক গভীরতা মধ্যযুগে এসে বিশেষভাবে বিকশিত হয় সুফি
সাধক, ইসলামী দার্শনিক ও চিন্তাবিদদের মাধ্যমে।
ইসলামী বিষয়ে আপনি আপাতত লিখবেন না কথাটি শুনে ইসলামী এই বিষয়ের উপর পুরো রমজান মাস ধরেই
সিরিয়াল আকারে লেখার মনোবাসনা জানিয়ে গেলাম এখানে ।
শুভেচ্ছা রইল