| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে যোগাযোগ হয়। কিন্তু, তার এই কথায় আমি আজ আটকে গেলাম - "আব্বু, তুমি কবে আমাকে দেখার জন্যে এখানে আসবে?"
বুকটা হাহাকার করে উঠলো। গত ৩ বছরে আমাকে দুই দুইবার যুক্তরাজ্য এমব্যাসি রিজেক্ট করেছে। প্রথমবার রিজেকশন ইমেইলে কারণ হিসেবে লেখা ছিলো - আমি অত্যধিক অর্থ আমার ব্যাংক একাউন্টে দেখিয়েছি। তাই, ভিসা অফিসার মনে করেন, আমি সেখানে গেলে থেকে যাবো। আর, এইবার কারণ হিসেবে উল্লেখ করেছে, আমার একাউন্টে টাকা কম দেখিয়েছি। এই টাকা সেখানে ভিজিট করার জন্যে ইনাফ না!
যুক্তরাজ্যে ভিজিটে যেতে কত টাকা ব্যাংকে দেখাতে হয় কেউ জানেন কি? জানালে উপকৃত হতাম। আমার মেয়েটাকে দেখে আসতে পারতাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি জানি। তাদের মাধ্যমেই এপ্লাই করেছিলাম।
শুভেচ্ছা নিরন্তর।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিন্তু, ওরা কোন ডিসিশন দেয় না।
দেয় ব্রিটিশ হাঁই কমিশন।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৬
সাজিদ উল হক আবির বলেছেন: শীঘ্রই আপনার কন্যার সঙ্গে সাক্ষাৎ হোক - এই প্রার্থনা করি।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
আমি আবার চেষ্টা করবো, ওদের সামারের আগে। দেখি এইবার কি বলে।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে অবশ্যই ভালো ভিসা কাউন্সিলর এর সহিত পরামর্শ করা উচিৎ
.......................................................................................................
শুধু অর্থের ব্যাপারনা, আরও কিছু থাকতে পারে.
সবকথা তারা বলেনা
এছাড়াও একবার রিজেক্ট হলে ,
সেটা একটা ফ্যাক্টর হয়ে যায় ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ভালো একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে এপ্লাই করেছিলাম।
আমার আগের ভিজিটে কোন ওভার স্টে ছিলো না।
ধন্যবাদ নিরন্তর।
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Visa decision আসে দুবাই থেকে।
The British High Commission in Dhaka doesn't interfere
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক বলেছেন।
আমার রিজেকশন ইমেইলের এড্রেস থেকে এটা অনুমান করেছিলাম।
শুভেছা নিরন্তর।
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
তারাবীর নামাজান্তে রাতে ঘরে ফিরে সামুতে গিয়ে প্রথম পাতা
দেখতে দেখতে নীচে গিয়ে আপনার লেখাটি ধেখতে পেলাম ।
দু:খ পেলাম টাকা কম ও বেশী দেখানোর পরেও তারা ভিসা
দেয়নি বলে । যাহোক মনে কস্ট না নিয়ে মাস কয়েক গ্যাপ
দিয়ে আবার দরখাস্ত করে দিন । ইনসাল্লাহ আপনার প্রিয়
মেয়ের সাথে দেখা সাক্ষাত হয়ে যাবে । আপনার মেয়ের
জন্য আমার শুভেচ্ছা রইল ।
আমি বর্তমান ইউকে ইমিগ্রশন নিয়মকানুন বিষয়ে তেমন কিছু জানিনা ।
সেখানে ঘন ঘন নিয়ম চেঞ্জ হয়। তারপরেও UK Standard Visitor visa
এর নিয়মকানুন দেখার জন্য তাদের অফিসিয়েল
ওয়েব সাইট সাথে ইমিগ্রান্ট সলিসিটরদের ওয়েবসাইট
ঘেটে প্রাপ্ত কিছু তথ্য আপনার জন্য নীচে তুলে
দিলাম ।
নীচের সরকারী লিংকটিতে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন।
https://www.gov.uk/standard-visitor/apply-standard-visitor-visa
নীচে তুলে দেয়া তথ্য গুলি হলো বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্য সমাহার ।
For a UK Standard Visitor visa, there is
NO official fixed minimum bank balance set by the UK government.
However, you must show enough money to realistically pay for your whole trip
and this is one of the most important parts of the application.
Here is the realistic guideline (2025–2026) used by visa officers
1. Official Rule (UKVI)
The UK Home Office says:
There is no fixed required amount
You must prove you can pay for:
Flights (return ticket), Accommodation, Food & daily expenses, Transport & activities
You must support yourself without working or using UK public funds
2. Practical Amount Most Applicants Show (Important)
Although not official, immigration guidance and approved cases show typical expectations:
Daily cost estimate
London: about £85–£120 per day
Outside London: about £60–£90 per day
Example ,how Much Money to Show
Length of Visit : Recommended Funds to Show
7days : £ 900-£1200
10-15 days : £1300-£2000
1 month : £2000-£3000
Up to 6 months : £3000-£5000 +
(Amounts vary depending on hotel, sponsor, and travel style.)
3. Simple Rule Used by Visa Officers
A commonly used calculation:
Trip cost = Daily expenses + accommodation + flight + extra buffer
Many advisers recommend:
Show total trip cost + 25–30% extra savings for safety
4. Bank Statement Requirements
Normally you should provide:
Bank statements for last 3–6 months
Stable balance (not sudden deposits)
Regular income evidence (salary/business)
Latest statement within 28–31 days of application
If Someone Else Is Paying (Sponsor)
You can still apply if Family/friend sponsors your visit
( There must be proof strong relationship. Not sudden Family member or Friend)
( আপনার মেয়ের লোকাল গার্জিয়ান হলে সবচেয়ে ভাল হয়,
তারা আপনার জন্য যদি থাকা খাওয়া ব্যয় বহন করবে বলে তাদের স্পনসরশীপ লেটারে
উল্লেখ করে তবে টাকা হয়তবা কম দেখালেও চলতে পারে , তবে যে কয়দিন ইউকেতে
থাকবেন বলে ভিসা দরখাস্তে উল্লেখ করবেন সে আলোকে ব্যাংক স্টেটমেন্টে
টাকা আছে মর্মে দেখানোই ভাল । তবে ঐ দেখানো টাকা হঠাত করে জমা
না দেখিয়ে ৪/৫ মাস পুর্ব থেকেই ব্যাংক একাউন্টে ছিল বলে দেখালে ভাল হবে)
Provide:
Sponsor letter
Sponsor bank statements
Proof of relationship
Very Important (Many People Don’t Know)
Visa officers care more about:
Financial stability
Income source
Realistic travel plan
Strong reason to return home
not just a big bank balance.
Easy Example (Typical Successful Case)
If you plan:
14-day visit to London
Hotel + food + travel ≈ £100/day
You should ideally show:
£1,400 trip cost + flight (£700) + buffer
Recommended bank balance: £2,500–£3,000)
( বাংলাদেশী টাকায় ( £1= ট১৬৭.০০ ধরে) প্রায় : ( ট ৪১৭৫০০- ট৫০১০০০)
Normally common Reasons for Refusal
Money deposited suddenly before applying
Balance too low compared to trip plan
No proof of income source
Expenses higher than savings
Quick Summary
No fixed minimum amount
Show enough for entire trip
Usually £100/day is a safe estimate
Maintain funds for at least 3 months
Stable financial history matters more than high balance
আশা করি উপরে দেয়া তথ্যগুলি আপনার কাজে আসবে।
শুভেচ্ছা রইল
৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫১
মুনতাসির বলেছেন: আমি যদি আপনার জায়গায় হতাম তবে এই কাজ গুলো করার চেষ্টা করতাম
- আপনার মেয়ের স্কুলের কোন অনুষ্টানে আপনি অভিভাবক হিসেবে অংশগ্রহণ করবেন, এমন একটা চিঠি বা লেটার অফ ইনভাইটেশন নেয়ার চেষ্টা করতাম
- আপনি আপনার ভ্রমণের উদ্ধেশ্য কি দিয়ে ছিলেন? যদি দিয়ে থকেন শুধুই ভ্রমণ আর আপনার মেয়ের কথা যদি উল্লেখ না করেন, তবে সেটা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। যদি শুধুই ভ্রমণ হয় তবে প্রশ্ন আসতে পারে আপনার ট্রাভেল রেকর্ড কেমন? ফ্রিকোন্সি কেমন, এগুলো। আপনি স্পেনের ভিসা ট্রাই করতে পারেন। ইউকে থেকে স্পেনে অনেকেই বেড়াতে যায়, খরচাও কম। আয়ারল্যান্ডের ভিসা ট্রাই করতে পারেন। যদি ওখানে কেউ থাকে। বেড়াতে যাবেন, এটা কেউ বিশ্বাস করবে না।
- টাকার পরিমানের সাথে ভিসার সম্পর্ক আছে কি না জানি না কেননা আমি বাংলাদেশি ৮,০০০ (আট হাজার) টাকা দেখিয়ে পৃথিবীর সব কটা মহাদেশের ভিসা পেয়েছিলাম (এন্টার্কটিকা ছাড়া)।
- এখানে আরও সম্পূরক প্রশ্ন চলে আসে যা হয়তো সবার সামনে না করাই ভাল। তবে দুবার ভিসা না হওয়া মানে এই নয় যে হবে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যদি সামর্থ্য থাকে তবে আমি বছরে তিনবার এপলাই করতাম। কারণ আমি যাইতে চাই - এটা গুরুত্বপূর্ন।
ভিসার কোন তাবিজ নাই। অন্য কোথাও টাকা দিয়ে কাউন্সিলিং করতে পারেন, এটা শুধুই আপনার মনবল বাড়াবে। এর থেকে বেশি কিছু করার ক্ষমতা কারও নাই।
বড় দেশের ক্ষেত্রে সদা সত্য কথা বলাই সব থেকে নিরাপদ। যাদের ফিরে আসার ইচ্ছা আছে বা শুধুই ভ্রমণের জন্য যেতে চান। আর যদি টারজান হতে চান, তবে যা খুশি বলতে, লিখতে পারেন।
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবা আর কন্যার সাক্ষাৎ হোক শিঘ্রই।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
VFS global ঢাকায় বৃটিশ ভিসা প্রসেসিং করে।