| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
বাংলাদেশে টিসিবি এর ট্রাকে করে কম দামে দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হয়। এতে করে অনেক সময়ে বিশৃঙ্খলা দেখা দেয়। ছবিতে দেখা যাচ্ছে, খাবার কিনতে গিয়ে এক মহিলা রাস্তায় পড়ে গিয়েছেন। কীভাবে এমন বিশৃঙ্খলা এড়ানো যায়, তা নিয়ে একটা আইডিয়া দিচ্ছি।
ডিজিটাল রেশন ব্যাবস্থাঃ
প্রথমেই প্রতি এলাকায় বিশ্বাসী স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে। এরপরে,
ধাপ ১) প্রথমেই প্রতি এলাকায় আগ্রহী নিম্নবিত্ত ক্রেতাদের লিস্ট করে ফেলতে হবে।
ধাপ ২) লিস্টে প্রত্যেক ক্রেতার মোবাইল নাম্বার নিয়ে নিতে হবে।
ধাপ ৩) প্রত্যেক ক্রেতাকে একটি রেশন কার্ড দিয়ে দিতে হবে।
ধাপ ৪) প্রতি এলাকায় কয়েকটি করে দোকান, স্কুল মাঠ, ইউনিয়ন অফিসে নির্দিষ্ট সময় ঠিক করতে হবে।
ধাপ ৫) প্রত্যেকের মোবাইলফোনে নির্দিষ্ট সময়ের টোকেন পাঠায় দিতে হবে বাংলায়, যা দেখিয়ে পণ্য কেনা যাবে।
ধাপ ৬) নির্ধারিত সময় এস,এম,এস অথবা রেকর্ডেড কলের মাধ্যমে নির্ধারিত স্থানে আসার জন্যে অনুরোধ করতে হবে। সিনিয়র সিটিজেন, অসুস্থ্য ব্যক্তি, প্রতিবন্ধী ও মহিলাদের জন্যে বাসায় বাসায় গিয়ে দেওয়ার ব্যাবস্থা করতে হবে।
এভাবেই, টিসিবি'র ট্রাক প্রকল্পকে রিপ্লেস করা সম্ভব।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কে শুনবে এই অধমের কথা!
সরকারে উপরের মহল পর্যন্ত ব্লগের লেখা পৌঁছালে হতো।
শুভেচ্ছা নিরন্তর।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আরো বাড়াতে হবে টিসিবি গাড়ি ..।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ট্রাকে করে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা খুবই নিচু মানের চিন্তা ভাবনা।
এখন অনেক আধুনিক ব্যাবস্থা বেরিয়েছে।
সরকারকে সেগুলো ইস্তেমাল করতে হবে।
ধন্যবাদ নিরন্তর,
৩|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
উপযুক্ত একটি চিত্র তুলে ধরে টিসিবীর ট্রাক রিপ্লেস করার সুপারিশ গুলি সুন্দর হয়েছে ।
তবে কথা হলো এগুলি একটি সাময়িক পদক্ষেপ বা কর্মসুচী হিসাবে চালু হতে পারে
কিন্তু দীর্ঘ মেয়াদে তেমন সুফল দেয়ার সম্ভাবনা কম । কারণ সেই আশির দশক ধরেই
টিসিবির কার্যকলাপ আমি দেখছি । একে করে সমাজের খুব কম লোকই সুফর পায় ।
আমি দেখেছি টিসিবীতে কর্মরত বেশ নীচের স্তরের লোকেরো বাড়ী গাড়ী আছে।ন
তাই একসময় আমরা টি সি বি কে বলতাম ট্রেডিং করাপশান বাংলাদেশ ।
যাহোক সাধারণ জনগনের ট্যাস্সের টাকায় হতে ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম না চালু রেখে
পুরো দেশটিকেই একটি কল্যান রাস্ট্রে পরনত করা ।
বাংলাদেশে সমন্বিত কল্যাণরাষ্ট্র (Integrated Welfare State) গঠনে আমার কিছু নীতিগত সুপারিশ রয়েছে
আমি মনে করি UK Welfare Model ও ইসলামী অর্থনীতির আলোকে একটি বাস্তবায়নযোগ্য কাঠামো সুপারিশ
করা যায় ।উল্লেখ্য আধুনিক কল্যাণরাষ্ট্র গঠনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অপরিহার্য। উল্লেখ্য বাংলাদেশের
বর্তমান সরকার প্রধানম গত দের দশক ধরে রাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে সেখানকার সরকারী
বেনিফিট তথা কল্যানমুলক নীতি গুলির বাস্তব অভিজ্ঞতার অধিকারী ।তবে আমি বলছিনা যে ইউকে সিসটেমটিই
সেরা , তবে বাংলাদেশের থেকেও অনেক বেশী উন্নত । যুক্তরাজ্যের Universal Credit ও পূর্ববর্তী Income
Support প্রমাণ করেছে যে সমন্বিত welfare system দারিদ্র্য কমানো, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং
কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ, একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে, ইসলামী অর্থনীতির ন্যায়ভিত্তিক পুনর্বণ্টন ধারণা এবং আধুনিক
ডিজিটাল welfare প্রশাসনকে একত্র করে একটি নতুন মডেল তৈরি করতে পারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায়
এবং বর্তমান সরকার প্রধান তারেক রহমান-এর UK অভিজ্ঞতার প্রেক্ষাপটে এটি একটি বাস্তবসম্মত নীতিগত
সুযোগ বলে মনে করছি।
অমি নীচে কিছু বাস্তবায়নযোগ্য welfare reform roadmap ও এখানে প্রসংগিক বিবেচনায় তুলে দিলাম।
নীতিগত ভাবে বলা যায় যে বাংলাদেশে এমন একটি welfare framework গঠন করা প্রয়োজন যা দারিদ্র্য
কমাবে,কর্মসংস্থান উৎসাহিত করবে,সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে, ইসলামী অর্থনৈতিক মূল্যবোধের সাথে
সামঞ্জস্যপূর্ণ করবে,রাষ্ট্রীয় ব্যয়কে দীর্ঘমেয়াদে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করবে।
আমার প্রস্তাবিত নীতি সংক্রান্ত সুপারিশ গুলির মধ্যে আছে :-
১)একীভূত জাতীয় Social Protection Platform গঠন
২)National Digital Welfare ID চালু করা
৩)Work Incentive” ভিত্তিক ভাতা কাঠামো চালু করা
৪) Welfare-to-Work Programme চালু করা
৫) Local Community Accountability System প্রবর্তন করা
৬) Housing Support Component অন্তর্ভুক্ত করা
৭) Women & Single Parent Economic Protection যেখানে
নারী প্রধান পরিবার, বিধবা ও single parent-দের জন্য targeted income protection ও
childcare support যুক্ত করতে হবে যাতে তারা শ্রমবাজারে অংশ নিতে পারে।
৮) Gradual Exit Strategy (Benefit Graduation Model) বাস্তবায়ন করা যেখানে
প্রত্যেক beneficiary-এর জন্য income progression roadmap তৈরি করতে হবে
৯) Data-driven Policy Monitoring Unit গঠন করা
১০)একটি স্বাধীন Welfare Evaluation Unit তৈরি করতে হবে যা নিয়মিতভাবে:দারিদ্র্য প্রভাব,
কর্মসংস্থান ফলাফল,সরকারি ব্যয় দক্ষতা বিশ্লেষণ করবে।
এই মডেল বাস্তবায়িত হলে সম্ভাব্য ফলাফল হবে কাঠামোগত দারিদ্র্য হ্রাস,সামাজিক বৈষম্য কমে যাওয়া,
শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি,welfare ব্যয়ের দক্ষতা বৃদ্ধি,ধর্মীয় ও আধুনিক রাষ্ট্রীয় নীতির সমন্বয় হবে ।
মোট কথা হল বাংলাদেশ বর্তমানে একটি অনন্য অবস্থানে রয়েছে যেখানে পশ্চিমা প্রশাসনিক দক্ষতা এবং
ইসলামী সামাজিক ন্যায় ধারণাকে একত্র করার সুযোগ আছে। সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশটি মুসলিম
বিশ্বের জন্য একটি নতুন welfare governance model তৈরি করতে পারে।
উল্লেখ্য উপরে বর্ণিত নীতি সংক্রান্ত মডেলগুলি আমার কোন আকষ্যিক ধারনা নয় । এগুলির প্রত্যেকটির
বাস্তবায়ন সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত রূপকল্প দেশে নির্বাচনী আবহাওয়া তেরী হওয়ার
পর থেকে বিগত কয়েকমাস ধরে ধীরে ধীরে আমি তৈরী করে রেখেছি ।
বর্মতানে দেশে সরকারের প্রতিটি মন্ত্রনালয় , প্রধানমন্ত্রীর কার্যালয় , পরিকল্পনা কমিশন সকলেই এখন তাদের
কর্মকর্তা নিয়োগ বদলী ,নিয়ে ব্যস্ত আছে, উন্নয়সমুলক কাজে মনযোগ দেয়ার সময় তাদের হাতে নেই ।
তাই সরকারে একটু স্থিরতা আসুক , তারপর বিষয়গুলি একে একে সামুর পাতায় ডেলে দেয়ার ইচ্ছা আছে।
যদি তাদের নজরে আসে তবে ভাল কথা , নাহলে কিচু জনসচেতনতা তো তৈরী হতে পারে ।
আপনার মুল্যবান পোস্টের বদৌলতে এ বিষয়ে কিছু আলোচনার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
খুবই সুন্দর প্রস্তাবনা।
এরকম করতে পারলে দেশের মানুষ উপকৃত হবেন বলে মনে করি।
বিস্তারিত জানার অপেক্ষায় থাকলাম।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১২
শায়মা বলেছেন: যে পড়ে গেছে তাকে রেখেই তো সবাই পালাচ্ছে মনে হচ্ছে ![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই দুঃখজনক।
আমি হতভম্ভ।
শুভেচ্ছা নিরন্তর।
৫|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো অনেক বেশি গরীব।
অত্যন্ত দুঃখজনক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি তাঁদেরকে নিয়ে অনেক বড় আশা রাখি।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন । বুদ্ধি টা সচেতনতা বৃদ্ধি করবে।