নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ চাই না

০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান কাশ্মীর
আরাকান ভারত ব্রিটেন আমেরিকা
যুদ্ধ আমি চাই না চাই না

নেতা তোমরা ক্ষমতার লোভে
মানুষকে করো ভাগ
ধর্মের নামে হানাহানি
এ কেমন খেলা তোমাদের

শান্তি কোথায় শান্তি!
কোথায় মানুষের হাসি!

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান কাশ্মীর
আরাকান ভারত ব্রিটেন আমেরিকা
যুদ্ধ আমি চাই না চাই না

একা একা চিৎকার করে
কী বদলাবে ভাগ্যের পাথর
তবু আজ যদি সবাই মিলে
উঠে দাঁড়াই
ভাঙবে শিকল ভেতর (ওহ্)

====
কথাঃ সৈয়দ মবনু ও শাইয়্যান
============

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৬ রাত ১১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার খারাপ লাগে না যে খামেনি মারা গেছে ? আপনাদের শিয়াদের ইমাম তিনি। সেকু মাকুদের মতো কবিতা লিখছেন কেন ?

০১ লা মার্চ, ২০২৬ রাত ১১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যে কোন মানুষের মৃত্যুই আমাকে নাড়া দেয়।
সেই মানুষ খোমেনী হোন কি মাহশা আমিন।

শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০২৬ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি শিয়া নই।
নবিদের উত্তরসূরীদের শিয়া বলা হয়।

আমি নবীদের উত্তরসূরী নই।

২| ০১ লা মার্চ, ২০২৬ রাত ১১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আর, খোমেনী 'ইমাম' নন।

শেষ ইমাম 'ইমাম মাহদী (আ)' ছাড়া এখন কেউ ইমাম নন।

৩| ০২ রা মার্চ, ২০২৬ রাত ১২:৫৪

সাইফুলসাইফসাই বলেছেন: কিন্তু যুদ্ধ ছাড়া বাঁচাও যায় না

০২ রা মার্চ, ২০২৬ রাত ৮:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যুদ্ধ হাজার মায়ের বুক খালি করে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০২ রা মার্চ, ২০২৬ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: যুদ্ধ চাই না বললে হবে??!!!

পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস।

০২ রা মার্চ, ২০২৬ রাত ৮:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যুদ্ধ করে মায়ের বুক খালি করে কার কি লাভ!!!
লং রানে ফেইলিউর।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.