| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি। অথবা, ভূমধ্যসাগরে, বাংলাদেশিদের সলিল সমাধি। এসব কিছুই আমাদেরকে দুশ্চিন্তায় ফেলতে পারে। দুশ্চিন্তাগ্রস্ত এমন মানুষের সংস্পর্শে এলে একজন ভালো মানুষ হিসেবে আপনি কি করতে পারেন?
এমন পরিস্থিতিতে আমরা দুইটি মাত্র সমাধান খুঁজে পাই - হয় আপনি দুশ্চিন্তাগ্রস্ত মানুষটি যাতে উৎফুল্ল হয় এমন কিছু করবেন, অথবা, তাকে একদম একলা রেখে দূরে চলে যাবেন যাতে সে নিজে থেকে সামলে নিতে পারে। এই দুইটি কাজের মাঝে কোনটা অনধিকার চর্চা আর কোনটা সান্ত্বনা দেওয়া?
আসলে, এরকম পরিস্থিতিতে কি করতে হবে তা সময়ই বলে দেয়। তবে, জেন ফিলোসফির মাস্টাররা বলেন- এরকম পরিস্থিতিতে একজন মানুষকে একলা রেখে যাওয়াই উত্তম। অন্যদিকে, দুশ্চিন্তাগ্রস্ত মানুষটিকে উৎফুল্ল করা বা তার কাছাকাছি থেকে তার চিন্তায় ব্যাঘাত ঘটানো অনধিকার চর্চা।
যখন কোন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়, তাকে কিছু সময়ের জন্যে 'একলা' রেখে দূরে চলে যাওয়া উচিৎ। এতে করে সে নিজের মতো করে সামলে নেওয়ার সুযোগ পায়। এই সময়ে তার নিকটে থেকে দুশ্চিন্তাগ্রস্ততা থেকে বের করে নিয়ে আসার জন্যে কোন কিছু করাটা বোকামি হতে পারে। এরকম কাজ করলে অনেক সময়ে হিতে-বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
আপনার নিজের কথা চিন্তা করে দেখুন তো - এরকম পরিস্থিতিতে আপনি নিজে কি অনুভব করেছেন? এরকম পরিস্থিতিতে কি আপনি নিজে কিছুক্ষণ একলা থাকার প্রয়োজন বোধ করেননি?
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি এরকম পরিস্থিতিতে দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের 'একলা' ছেড়ে দিতে পছন্দ করি।
ধন্যবাদ।
২|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪
নতুন বলেছেন: এমন পরিস্থিতিতে আমরা দুইটি মাত্র সমাধান খুঁজে পাই - হয় আপনি দুশ্চিন্তাগ্রস্ত মানুষটি যাতে উৎফুল্ল হয় এমন কিছু করবেন, অথবা, তাকে একদম একলা রেখে দূরে চলে যাবেন যাতে সে নিজে থেকে সামলে নিতে পারে। এই দুইটি কাজের মাঝে কোনটা অনধিকার চর্চা আর কোনটা সান্ত্বনা দেওয়া?
আমি যদি দেখি ঐ মানুষটি ভুল কিছু করছে তাহলে তাকে সঠিক তথ্য দিয়ে সাহাজ্য করা। যতটুকু পারি সাহাজ্য করি।
কিছু করতে না পারলে সাহস যোগাতে চেস্টা করি। মানুষিক সাপোর্ট দিয়ে।
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এর অর্থ, আপনি সেই মানুষের কাছাকাছি থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
জেন ফিলসফি বলে, এরকম পরিস্থিতিতে মানুষের একা থাকা দরকার।
ধন্যবাদ নিরন্তর।
৩|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন: দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে আমি মিঃ বিন দেখার উপদেশ দেই। শিবরামের বই পড়ার উপদেশ দেই।
শপিং কিংবা একা একা বেড়াতে যাওয়াও দুশ্চিন্তা ভোলাতে পারে......
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তারমানে, তুমি ঐরকম পরিস্থিতিতে সেইসব মানুষকে সাহচর্য দিতে চাও।
জেন ফিলোসফি বলে, মানুষকে সেইসব মুহূর্তে একলা ছেড়ে দিলে সে নিজেকে নিয়ে ভাবার সুযোগ পায়। মানুষের সহজাতবসে তার নিজের মধ্যে রেমিডি তৈরি হয়।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি করবেন ভাবছেন ?