নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'মানুষ\' হওয়া খুব সোজা, \'মুসলমান\' হওয়া কঠিন

২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর জিং-জিং -এঁর ফলে কুকুর বা বিড়াল অথবা কোন পশু জন্ম হয়েছে, এমন আমি দেখি নাই, শুনিও নাই! আপনি দেখেছেন বা শুনেছেন কি?

কিন্তু, একজন মানুষকে 'মুসলমান' হিসেবে গড়ে উঠতে অনেক পরিশ্রম করতে হয়। এক খোদার প্রতি সুচিন্তিত ভাবে আস্থা রাখতে হয়, ভালো কাজ করতে হয়, এবং সেইসাথে নিজেকে 'মুসলমান' হিসেবে ঘোষণা দিতে হয়। এরকম কয়জন করতে পারেন!

মুসলমানদের একটি জীবনব্যাবস্থা আছে। সেটা ফলো করা জরুরী। কিন্তু, তাই বলে তাঁদেরকে ধার্মিক হিসেবে জাহির করতে হবে, এমন কথা আমি কোথাও পড়িনি, শুনিনি!!! আমাকে কেউ 'ধার্মিক' হতেও বলেন নাই! আপনাকে কেউ বলে থাকলে, তিনি ভুলের স্বর্গে বসবাস করছেন।

লক্ষ্য করে দেখুন, আমি যদি 'ধার্মিক' হতাম, আমি কখনোই উপরের প্যারার শেষ লাইনে 'স্বর্গ' শব্দটা ব্যবহার করতাম না!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৬

আলামিন১০৪ বলেছেন: ভাই- প্রতিটি শিশু ইসলামের সহজাত ফিতরাতের উপর জন্মগ্রহণ করে
বাবা-মা, সমা্জ বা নাস্তিকতার শিক্ষা তাকে অবিশ্বাসী বা বিধর্মীতে রূপান্তর করে

২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।

২| ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: মুসলিম হতে হলে সাইয়েদ কুতুবের মতো জিহাদ করতে হবে ; এই সমাজ ইসলামিক সমাজ নয়। এখানে মুসলমান হওয়া কঠিন। চারদিকে বেগানা নারী দেখে সেক্স উঠে যায় । পরে নামাজের সময় কেবল সেক্স আর সেক্স মাথায় ঘুরে । আগে নারীদের অবরোধবাসিনী করতে হবে ।

২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




নিজের সাথেই আগে জিহাদ হোক।
ওটাই সব থেকে কঠিন কাজ।

নিজেকে নিয়ন্ত্রণে না আনলে, নিজের অপকর্মের বিরুদ্ধে নিজেই জিহাদ না করে অন্যের সাথে করলে সেটা দায়ুসগিরি হবে। তখন দেখবেন, আপনি নিজে অন্যের সাথে জিহাদ করছেন, আর, অন্যরা আপনার বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছে।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অমানুষ হওয়াটা সহজ এবং স্মার্টনেস ,
মুসলমান মাত্রই জ্ঞানী এবং আনুগত্য গ্রহনকারী
পরোপকারে বিশ্বাসী !!!

২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



'অমানুষ' বলতে কিছু নেই। মানুষ চিরটাকাল মানুষই থাকে।
সে কখনোই নিজের গণ্ডির বাইরে যেতে পারে না। তাকে সব সময়ই 'মানুষ আকার' নিয়ে চলতে হয়।

তবে, মানুষের কর্ম পশুর চেয়েও খারাপ হতে পারে।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার মুসলমানিত্ব কতদুর?

২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




একটা দাঁড়িপাল্লা দেন, মেপে দেখি।
আমার ঘরে ওটা নেই!

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৩৫

কামাল১৮ বলেছেন: মুসলমান হওয়ার চেয়ে মানুষ হওয়াই উত্তম।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: সবাই মানুষ হয়ে জন্মনেয়। মানুষ হয়ে থাকাই সহজ।

মুসলমান, হিন্দু, খৃস্টান হওয়াই কঠিন।

মুসলমান হতে হলে- অন্য ধর্মের মানুষদের অপছন্দ করতে হবে। বন্ধু বানানোর আগে মেপে দেখতে হবে। আরব দেশের পোষাক পরিধান করতে হবে। নারীদের সাভাবিক মানুষের মতন পানি পান করতে দেওয়া যাবেনা, কাপড় উচু করে পানি পান করতে হবে।
হিন্দু হতে হলে- নিরামিশি হতে হবে, কত শত জিনিসের পুজু করতে হবে। মানুষের মাঝে জাত পাত ভাগ করতে হবে, নিচু জাতের মানুষের হাতের ছোয়া জিনিস খাওয়া যাবেনা।
খৃস্টান হতে হলে- পাদ্রীদের উপরে ভরসা করতে হবে, তাদের এখানে দান করতে হবে,

মানুষ হওয়া অনেক সহজ। অন্য মানুষকে নিজের মতন মানুষ ভাবতে হবে, সন্মান করতে হবে, অন্য মানুষ , প্রানী যেন কস্ট না পায় সেটা খেয়াল রাখতে হবে।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: যে মুসলমান বলাৎকার করে,
যে মুসলমান দূর্নীতি করে,
যে মুসলমান ধর্ষন করে,
যে মুসলমান ৩২ নম্বর গুড়িয়ে দেয়,
যে মুসলমান রাস্তায় নামাজ পড়ে, এম্বুলেন্স যেতে দেয় না,
যে মুসলমান ওয়াজ মাহফিল নাম করে ভুলভাল কথা বলে
যে মুসলমান জঙ্গী হয়, জিহাদ করে-

এদের আপনি কি বলবেন? মুসলমান না অমানুষ?

৮| ২৭ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২

অগ্নিবাবা বলেছেন: বাংলাদেশে মানুষ কম, মুসলমান বেশী, বাংলাদেশীরা এর ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.