নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায় অর্থকষ্টে ভুগেছেন। অথচ, মারা যাওয়ার পরে সেই আর্টিস্টদের শিল্পকর্মই কোটি কোটি টাকায় এখন হাতবদল হয়। দুঃখের বিষয় হচ্ছে, আমরা আসলে জানি না, আমাদের শিল্পীদেরকে কীভাবে দেশের উন্নয়নে নিয়োজিত করতে হয়। তাই, তাঁরা অবহেলিতই থাকেন।

কোথায় যেন শুনেছিলাম, উন্নত বিশ্বে যখন নীতি নির্ধারকরা কোন শহর বা নগরী উন্নয়ন করার পরিকল্পনা করেন, তখন তাঁরা আর্টিস্টদের দিয়ে সেই কল্পিত উন্নতির একটি খসড়া চিত্র আঁকিয়ে নেন। পরে, টাউন প্ল্যানাররা সেই চিত্রকে বাস্তবে পরিণত করেন।

আমাদের দেশে মৃত চিত্রশিল্পীদের অনেক শিল্পকর্ম নকল হয় বলে শোনা যায়। কোন চিত্র শিল্প নকল কি না সেটা বোঝার জন্যে ফরেনসিক পরীক্ষা করা হয়ে থাকে। উন্নত বিশ্বে এরকম মেশিন পাওয়া যায়। অথচ, বাংলাদেশে এতো বছরেও সেরকম কোন মেশিন নিয়ে আসা হয় নাই!

বাইরের দেশে শিল্পীদের চিত্র অকশন হয়। সেখানে দরদাম উঠলে, শিল্পকর্ম বিক্রি হয়। পশ্চিমা দেশে এরকম অকশন হাউসের সংখ্যা অনেক। অথচ, বাংলাদেশে? এরকম একটি অকশন হাউস একটিও গড়ে উঠেনি।

পশ্চিমা দেশে, শিল্প ও শিল্পীদের পরিচর্যা করতে শিল্প বোর্ড থাকে। আমাদের দেশে সেরকম কিছু কি প্রতিষ্ঠা করা হয়েছে? হয় নাই!

যেসব কিছুই শিল্পীদের জন্যে চরম অপমানজনক। পৃথিবীতে যেসব দেশ আর্ট এবং আর্টিস্টদের মূল্য দেয় নাই, সেসব দেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি!!!

তাই, এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৬ দুপুর ২:০২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতো একজন এডভাইজার তারেক রহমানের দরকার ছিলো।

০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার উনাকে চিঠি লেখার কোন প্রয়োজন নাই।

ধন্যবাদ নিরন্তর।

০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমাদের প্রধানমন্ত্রী একজন ক্যারিসমেটিক ও স্মার্ট লিডার।
তাই, আমি মনে করি, উনার সহকারী দরকার আছে, কিন্তু, কোন উপদেষ্টা নয়।

২| ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশের মানুষদের শিল্পবোধ থাকে না। তারা তিনবেলা খাবার জোগাতেই হিমিশিম খায়। শিল্প দিয়ে তো আর পেট ভরে না।

০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মাঝে মাঝে অবাক হয়ে ভাবি-
"মানুষ নিজেই একটি অসাধারণ 'শিল্প'।"

ভালো থাকুন নিরন্তর।

৩| ১০ ই মে, ২০২৬ রাত ১:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি যেই পেশায় আছেন সেই পেশাকে মূল্যায়ন করার দায়িত্ব কার? - আপনার নাকি অন্য মানুষের?

আপনি আপনার পোস্টে বলতে চেয়েছেন চিত্রশিল্পীদের কথা!
১। দেশের চিত্রশিল্পীরা তাদের নিজেদের কি কাজে ব্যস্ত রাখে?
২। তারা তাদের পেশাকে কেনো মূল্যায়ন করতে পারেনি?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.