| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে আখলাক আমাকে এমন কথাটিই বললো! তাঁর চোখেমুখে সে কি হাহাকার!
২০১২ সাল। আমি তখন ইংল্যান্ডে ২য় বছর পার করছি। দ্যা চেঞ্জ ফাউন্ডেশনের আমন্ত্রণে ট্রান্সফরমেশনাল লিডারশীপের একটি রেসিডেনশিয়াল কোর্স শেষ করে একটি পত্রিকায় জব করছি। সেই দ্বিতীয় বছরে আমার বন্ধুটিকে পরবর্তী লিডারশীপ কোর্সটি করার আমন্ত্রণ জানাই। সে সিলেক্টেড হয়ে কোর্সে জয়েন করে। আর, আমি সেই কোর্সের অপারেশনাল ডিপার্টমেন্টের একটি দায়িত্ব নিয়ে ৬ দিনের কোর্সটিতে জয়েন করি।
পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশীদের যে দ্বন্দ্ব, সে অনেক দিন হয়ে গেলো! এখনো আমরা পরস্পরকে ঘৃণা করি। সম্প্রতি 'দম' মুভিটির সত্য কাহিনীতে দেখেছি কীভাবে এক পাকিস্তানী জঙ্গী আমাদের দেশের এক এন,জি,ও কর্মীকে ১৯৭১ সালের পরাজয়ের বদলা নিতে গিয়ে অত্যাচার করে।
আমি নিজে যুক্তরাজ্যে দেখেছি, কিছু হলে পাকিস্তানীরা বাংলাদেশীদের বিরুদ্ধে জোট পাকায়। আমার যুক্তরাজ্যে ছাত্রকালীন সময়ে একটি বড় জিম সেটারে পার্ট টাইম জব করতাম। সেখানে স্টারবাক্সের একটি দোকানে তাঁরা আমার সাথে কাজের প্রতিযোগিতায় পারতো না। তখন তাদের ঘৃণা আমি নিজ চোখে দেখেছি।
পরে, তাদের জোট পাকানো দেখে ম্যানেজার আমাকে অন্য সেকশনে বদলি করে দেন। আমি হ্যাম বার্গার বিক্রির দায়িত্ব পাই। সেখানে প্রথমে এক পাকিস্তানী আর আমাকে দায়িত্ব দেওয়া হয়। সেখানেও গোল বাধে। পাকিস্তানীকে সরিয়ে দেওয়া হয়, আর আমাকে লিডিং পজিশন দেওয়া হয়। সেটা ভালো চোখে দেখল না পাকিস্তানী জোট। তারা আন্দোলনে গেলো এইজন্যে যে, যাকে ডিঙ্গিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়, সে ছিলো তাদের লিডার!
কিন্তু, একজন সাচ্চা মুসলমান কখনোই পূর্বপুরুষের দায় পরের প্রজন্মেকে দিবে না। কারণ, এটাই তো বিদায় হজ্বের শিক্ষা!!! নবীজি নিজে বলে গিয়েছেন- পূর্বপুরুষের অপরাধের দায়ভাগ বর্তম্না প্রজন্মের উপর দেওয়া চলবে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে।
০২ রা জুন, ২০২৬ রাত ১১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কারণ, আমার পূর্বপুরুষ তা চাইতেন না।
তাঁরা তাঁদের কাজের দায়ভাগ নিজেরা ফেস করে গিয়েছেন। সেই যোগ্যতা তাঁদের ছিলো।
তবে, এটা সত্যি যে, কিছু মানুষের সেই যোগ্যতা থাকে না।
ভালো থাকুন নিরন্তর।
২|
০৩ রা জুন, ২০২৬ রাত ১২:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি আপনার পোস্ট বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার মন্তব্য বুঝতে পারেন নি। অথবা আপনি নিজে কি লিখেছেন আপনি নিজেও তা জানেন না।
আপনার দাদাজান আমার দাদাজান থেকে ৫৭০ টাকা ধার কর্জ নিয়েছিলেন। সেই ৫৭০ টাকা দিয়ে তিনি বাড়ি করেছেন। আপনি সেই বাড়িতে বসবাস করছেন। আমার কাছে উপযুক্ত দলিল দস্তাবেজ আছে। আপনি এই বাড়ি ঘর ছেড়ে দিন, এই বাড়ি আমার। - এই সামান্য কথা বুঝাতে আপনাকে উদাহরণ কেনো দিতে হবে?
পূর্ব পুরুষের দায়ভার আপনি বহন করবেন না, মগের মুল্লুক পেয়েছেন।
০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এতো রাতে আমার ঝগড়া করার মন নেই।
আপনার বক্তব্য পরিষ্কার নয়।
ধন্যবাদ।
৩|
০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি আপনার সাথে ঝগড়া করছি না। আপনার সাথে সুমো কুস্তি লড়ার মতো শক্তি ও বয়স আমার নেই। সমস্যা হচ্ছে আপনি পূর্ব পুরুষের দায়ভার বহন করতে চাচ্ছেন না। অথচ সমগ্র বিশ্ব পূর্ব পুরুষের দায়ভার বহন করছে। ইব্রাহিম (আঃ) সারাহ (আঃ) ও হাজেরা (আঃ) সাদী করে যেই দরবার তৈরি করে দিয়ে গিয়েছেন - তার মাশুল আজও সমগ্র বিশ্বের মানুষ দিচ্ছে।
এই পোস্টে মন্তব্য শেষ।
০৩ রা জুন, ২০২৬ রাত ১:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওকে!!!
নো প্রব্লেমো, শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন!!!!
ভালো থাকুন নিরন্তর।
৪|
০৩ রা জুন, ২০২৬ রাত ১:১১
সৈয়দ কুতুব বলেছেন: এই উপদেশ আপনি কাদের উদ্দেশে দিলেন? নতুন প্রজন্মের কথাবার্তা ও চিন্তাভাবনা যদি আগের প্রজন্মের মতোই হয়, তাহলে দায় তো তাদেরও নিতে হবে। আর এখন আমার মনে হয়, রাজাকারের সন্তানও শেষ পর্যন্ত রাজাকারই হয়; দেশপ্রেমিক হওয়া তার ভাগ্যে জোটে না।
০৩ রা জুন, ২০২৬ রাত ১:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আর যদি নতুন প্রজন্ম পুরনোদের চিন্তাভাবনা ধারণ না করে?
আপনাকে মনে রাখতে হবে, হযরত ইব্রাহীমের বাবা মূর্তিপূজারী ছিলেন।
ধন্যবাদ।
৫|
০৩ রা জুন, ২০২৬ রাত ১:৪৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
গ্রাম-বাংলায় একটা প্রবাদ "পাপ বাপকেও ছাড়ে না"
০৩ রা জুন, ২০২৬ রাত ১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি দেখি উল্টা দিকে গেলেন!!!
আমি বলছি - বাপের পাপ ব্যাটাকে ছোয় না।
শুভেচ্ছা নিরন্তর।
৬|
০৩ রা জুন, ২০২৬ ভোর ৪:২৭
আলামিন১০৪ বলেছেন: একটা বিষয় বড্ড গোলমেলে, পাকিদের যারা ঘৃণা করে ভারকের সাথে তাদের দহরম-মহরম চোখে পড়ার মতো। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারলেও এরা নির্বিকার। ভারতকে এরা দেবতাতুল্য মনে করে, এর কারণ কী বলে আপনার ধারনা?
মৌলানা ভাসানীর কথা মনে আছে? তিনি বলেছিলেন, ভোটর বাক্সে লাথি মার বাংলাদেশ স্বাধীন কর। অবাক করার ব্যাপার হলো পাকিরা আগরতলা মামলায় মুজিবকে ধরলেও প্রকাশ্য স্বাধীনতা চাওয়া ভাসানীকে পুরোপুরি ইগনোর করেছে।
সত্যি বলতে কি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইচ্ছা থেকে অর্জন পুরো ইতিহাস নতুন প্রজন্মকে কেউই জানতে দিতে চায় না। এ থেকে আজীবন ফায়দা লুটতে চায়। ১৯৭৫ এ স্বাধীনতা প্রজন্ম দেশে ছিল, অথচ মুজিবের জনপ্রিয়তা ৪ বছরে শুণ্যের কোঠায় নেমে আসে। কেন? যদিও মুজিব মন থেকে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, পকিস্তানের প্রধানমণ্ত্রীত্বের দিবাস্বপ্ন তাকে পাকিদের কাছে আত্মসমর্পণ করায়। অথচ, প্যারাডক্সিক্যালি মুজিবের ঘোষণাতেই পাকিদের বিরুদ্ধে দুর্নিবার আন্দোলন গড়ে উঠে।
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষের মনের কথা একমাত্র খোদা জানেন।
আর, মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হয়েছে শয়তানকে।
শয়তান মানুষের নফসের উপরে প্রভাব ফেলতে পারে।
ভালো থাকুন।
৭|
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: পূর্বপুরুষের অপরাধের দায়ভার নেওয়ার প্রয়োজন নেই। আসলে অভিশাপ মানুষের পিছু ছাড়ে না। প্রকৃতির একটা বিচার আছে।
৮|
০৩ রা জুন, ২০২৬ রাত ১০:৩৪
নূর আলম হিরণ বলেছেন: তাহলে পূর্বপুরুষের অপরাধের জন্য তার উত্তরসূরিরা অন্য মানুষের কাছে ক্ষমা চায় কেনো তাদের পক্ষ থেকে?
পূর্বপুরুষের ভালো কাজের সুফল কি ভোগ করা যাবে?
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২৬ রাত ১১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
পূর্ব পুরুষের কৃতকর্মের সুফল কুফল আপনি যদি ভোগ করেন তাহলে দায়ভার কোনো বহন করবেন না?