| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো কেন?!! এটা তো আমলারাই সামলাতে পারতেন! তাঁরা কেন প্রধান উপদেষ্টা পর্যন্ত সিদ্ধান্তটা ঠেলে দিলেন? আর, প্রধান উপদেষ্টাই বা কেন চুপ থাকলেন? আমাদের উপদেষ্টারা যখন চীন থেকে জঙ্গী বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে দর কষাকষি করছেন, তখন হামের মতো একটি মারাত্মক রোগকে 'পাত্তা' না দেওয়ার কারণ কি!
আমি ব্যক্তিগত ভাবে মন করি, ইউনুস স্যার ব্যক্তিগত ভাবে বেশি চাপ নিয়ে ফেলেছিলেন। যে বয়সে মানুষ রিটায়ারমেন্টে গিয়ে নাতি-নাতনিদের সময় দেয়, সেই বয়সে তিনি এমন একটি দেশের হাল ধরার চেষ্টা করেছিলেন যে দেশ একটি মারাত্মক একটি পলিটিকাল ট্রাঞ্জিশনের মধ্য দিয়ে যাচ্ছিলো। শুধু তা- নয়, সেই দেশ আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত।
এই দেশকে এতো শর্ট টাইমের জন্যে 'সময়' দেওয়াটা অন্যায় ছিলো। তিনি হয়তো বুঝতে পারেন নাই, বাংলাদেশ ঝানু রাজনৈতিক ব্যক্তিত্বদের দেশ। তিনি হয়তো আমাদের রাজনীতিবিদের আন্ডার এস্টিমেট করেছিলেন। তিনি হয়তো ভাবেন নাই, তাঁকে এক বছরে ১০০-এর কাছাকাছি সংখ্যার আন্দোলন সামলাতে হবে।
দরীদ্রদের ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানোর মাঝে বিস্তর ফারাক আছে। এটা ইউনুস স্যার একেবারেই বুঝতে পারেন নাই, হয়তো! তাই, এতোগুলো শিশু মৃত্যুর দায়ভাগ ইউনুস গভার্নমেন্টকে নিতেই হবে।
০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৫:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দামার-কাফার অর্থ কি???
আমার পোস্টে এসে কাউকে কাফের বলবেন না আর।
বুঝার জন্যে ধন্যবাদ।
২|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ২:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইউনুস স্যার একেবারেই বুঝতে পারেন নাই, হয়তো! তাই, এতোগুলো শিশু
মৃত্যুর দায়ভাগ ইউনুস গভার্নমেন্টকে নিতেই হবে।
...................................................................................................
শিক্ষিত মানুষ লোভী আর অহংকারী হলে যা হয় । এখন হামের মৃত্যু ৬০০ শতর
উপর ছাড়ায়ে গেছে , এজন্য অবশ্যই দোষীর শাস্তি হওয়া আবশ্যক । এ বিষয়ের
উপর আমার আগাম সতর্কীকরণ লেখা দেখে আসতে পারেন ।
০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৫:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এতো এতো মৃত্যু!
কি যে করলেন ইউনুস স্যার!!!
এটা খুবই ব্যথিত করেছে আমাকে।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:১৫
নূর আলম হিরণ বলেছেন: আপনি বলেছেন, কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো কেন?!! এটা তো আমলারাই সামলাতে পারতেন! তাঁরা কেন প্রধান উপদেষ্টা পর্যন্ত সিদ্ধান্তটা ঠেলে দিলেন?
আমলারা কীভাবে টিকা ম্যানেজ করবে স্বাস্থ্য উপদেষ্টা আর প্রধান উপদেষ্টাকে এড়িয়ে? আমলাতন্ত্র কি এভাবে কাজ করে?
০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৫:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমলাতন্ত্র আছে তাহলে স্বীকার করছেন? তাঁদেরকে দায়বদ্ধ করতে হবে। যারা আন্দোলন করেছেন, তাদেরকেও।
ভালো থাকুন।
৪|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: প্রায় ৬০০ বাচ্চা মারা গেছে!!! এটা মনে পড়লেই আমার দম বন্ধ হয়ে আসে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: ইউসুফ সরকার বেশি চালাক ; এরা নাকি ইউনিসেফ থেকে আর টিকা কিনবে না কারণ দাম বেশি পড়ছে । এরা ওপেন tender দিতে চেয়েছিলো। কত বড়ো দামার-কাফার এরা ভাবলেই রাগে শরীরে কাপুনি ধরে । যেখানে শেখ হাসিনার সরকার এতো লুটপাট করার পরও কোনোদিন হামের টিকা ইউনিসেফের বাহিরে গিয়ে কেনেনি । কারণ শিশুদের বিষয় অবহেলা মানুষ কোনোদিন মেনে নিবে না ১৯৭৯ সাল থেকে unicef থেকে টিকা পায় gavi'র টাকা দিয়ে বাংলাদেশ সরকার। জিয়াউর রহমানের সরকার , এরশাদের সরকার , খালেদা জিয়ার সরকার ও শেখ হাসিনার সরকার কোনোদিন সাহস করেনি যা ইউসুফ সরকার সেটাই করতে গিয়েছিলো। আমি যতুদুর জানি open tender দিয়েছিলো কমিশন খাওয়ার আশায় । বাংলাদেশের কোনো medicine brand হাম-রুবেলার টিকা বানিয়ে সফল হয়নি । WHO থেকে অনুমোদন পায় নি ; কারণ মান আশানুরুপ নয় । তাহলে কার থেকে টিকা নিতো এরা ? পুরাই জাউরা সরকার ।