| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং দারুণ লেগেছে।
এর আগের ম্যাচে খেলা কেপ ভার্দে নামের দেশটা বিশ্বকাপে কেমন করে এলো বুঝলাম না! স্পেনের আক্রমণ রক্ষা করতে করতেই সময় পার করেছে তাদের পুরো টিম!!! তবে, তাদের দারুণ এক গোলরক্ষক আছে যে গোল সেভ করতে জানে।
এখন পরবর্তী ম্যাচ দেখার অপেক্ষা করছি। সৌদি আরব খেলবে উরুগুয়ের সাথে। এরপরে আসবে ইরান - নিউজিল্যান্ড এর খেলা। ইরানকে যুক্তরাষ্ট্রে কঠিন সময় পার করতে হচ্ছে। তাই, অপেক্ষা করছি তাঁরা কেমন খেলে দেখার জন্যে
আজকের পরের দুইটা ম্যাচে আপনার ফেভারিট কোন কোন দল?
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রথম ১৫ মিনিট খেলা শেষ।
ইউরুগুয়ে তেড়েফুঁড়ে শুরু করেছিলো। প্রথম আক্রমণটা তাদেরই ছিলো।
কিন্তু, সৌদি দলটি খেলা স্লো করে দিয়েছে, কৌশলগত ভাবে। ইউরুগুয়েকে ঘামাচ্ছে।
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
২৯ মিনিটে দারুণ একটা সেভ করলেন সৌদি গোলরক্ষক।
ইউরুগুয়ের ফরোয়ার্ডের দারুণ একটি হ্যাড ঠেকিয়ে দিয়েছেন তিনি।
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইউরুগুয়ে বেঁচে গেলো!!!
৩৭ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলো সৌদি আরব।
সৌদি ৪ নং জার্সীধারী খেলোয়াড়ের শট ঠেকিয়ে দেন ইউরুগুয়ে গোলরক্ষক।
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৪০ মিনিটে সৌদি আরবের গোল!!!
সেই ৪নং জার্সীর আল-আমরি গোল করেছেন।
কর্নার থেকে সৌদি ফরওয়ার্ডের শট ঠেকাতে গিয়ে সামনে ঠেলে দেন ইউরুগুয়ে গোলরক্ষক। সামনে দাঁড়িয়ে থাকা আল-আমরি সুযোগটা নেন।
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ম্যাচের ১ম হলুদ কার্ড পেলেন একজন সৌদি ডিফেন্ডার।
ফ্রি কিক থেকে ইউরুগুয়ের দারুণ হেড ঠেকিয়ে দেন সৌদি গৌলকিপার।
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফার্স্ট হাফ শেষ।
================= সৌদি আরব ১-০ এগিয়ে। ৪ মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিলো। দুই দলই ভালো খেলেছে।
১৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শেষ পর্যন্ত, দারুণ উত্তেজনাময় খেলাটি ১-১ গলে ড্র হয়।
২|
১৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইরান বনাম নিউজিল্যান্ড খেলা শুরু হয়েছে।
প্রথমার্ধ শেষে ১ - ১ গোলে সমতা। দুই দলী ভালো খেলছে।
৫০ মিনিটে অর্থাৎ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইরান অফসাইড থেকে একটি গোল দিয়ে দিয়েছিলো। পরে তা বাতিল হয়।
১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটি দারুণ ম্যাচ হয়ে গেলো আজ। ইরান দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
এক কথায় অসাধারণ!!!
নিউজিল্যান্ডও ভালো খেলেছে। তাদের কাউন্টার এটাকগুলো ভালো ছিলো।
৩|
১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ঘুমের কারণে খেলা দেখা হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০২৬ ভোর ৪:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ম্যাচ ০৩ শুরু হয়েছে।
সৌদি আরব ৪-৪-২ আর উরুগুয়ে ৪-৩-৩ ফর্মেশনে খেলা শুরু করেছে বলে মনে হচ্ছে।