নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ সিদ্ধান্ত! এই বৈঠক পুরো বিশ্বের সামনে শুধু বাংলাদেশের মুখ উজ্জ্বল করেনি, সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যয়ের প্রতি আপোসহীন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে।

পুরো বিশ্ব দেখছে, কীভাবে ইরানের মতো একটি সাজানো - গোছানো দেশকে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েল গং। ইরানের প্রতি এই সমর্থনের কারণে ভবিষ্যতে বাংলাদেশকেও হয়তো কোন না কোন ট্র্যাপে ফেলে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করবে এই দুই দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দেশপ্রেমিক বাংলাদেশীদের এক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

কেন ইরারনের প্রতি আমার এই সমর্থন? কারণ, খোদাতায়ালা পবিতর কোরআনে বলেছেন -

"তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ্‌কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরুপ।"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৪

সৈয়দ কুতুব বলেছেন: নেতানিয়াহুর সাথেও হ্যান্ডশেক করেছেন । দেখেছেন ?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




না, দেখি নাই।
ধন্যবাদ নিরন্তর।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দেশপ্রেমিক বাংলাদেশীদের এক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
........................................................................................
আমি মনে করি, এটা একটি বার্তা যে ,
প্রয়োজনে গোলামী চুক্তি বাতিল কার হতে পারে !

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গোলামী ভালো নয়।
শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: ট্রাম্পের সাথে কি তারেক সাহেবের কোনো বৈঠক হয়েছে?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এতক্ষণে হয়তো জেনে গিয়েছেন যে খলিলুর রহমান হ্যান্ডশ্যেক করেছেন।
ভালো থাকুন নিরন্তর।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি কি খাম্বা বাবার কথা বলছেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.