নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু ভাগ্য এবং মেধা'র উপর নির্ভর করে কোন কাজে এগিয়ে গেলে সাফল্য আসে না। চেষ্টার প্রয়োজন।''
.
আমাকে তারা উত্তর দেন- ''চেষ্টা তো করিই। তারপরেও, সাফল্য আসে না কেন?!!''
.
আমি হেসে বলি- ''আপনি তো এখন চেষ্টা করছেন না। রণে ভঙ্গ দিয়েছেন বলেই অভিযোগ করছেন।''
.
চেষ্টাটা হতে হবে শেষ পর্যন্ত। সেই চেষ্টা করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সাফল্যের দেখা পাওয়া যায়।

হ্যারি পটার গল্পের লেখিকা জে, কে, রোলিং-এর নাম অনেকেই শুনেছেন। কিন্তু, এটা কি শুনেছেন যে তাঁকে এক সময়ে শুধু সরকারী ভাতা দিয়ে জীবন চালাতে হতো? নিজের সন্তানের জন্যে খাবার কেনার পয়সা জোগাড় করাই সেই সময়ে কষ্টকর হয়ে উঠে। লেখার জন্যে তাঁর ছিলো না কোন কম্পিউটার। নিজের লেখা ৯০,০০০ শব্দের গল্প কাউকে দিয়ে টাইপ করানোর টাকাও তাঁর কাছে ছিলো না। নিজের হাতে তিনি হ্যারি পটার গল্পের ম্যানুস্ক্রিপ্ট লিখেছিলেন। তাও ফিরিয়ে দিয়েছিলো প্রকাশনা সংস্থা। বার বার সেই লেখাকে নিজ হাতে এডিট করতে হয়েছে তাঁকে।

আর, আজ? তিনি কোটি কোটি টাকার মালিক!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৪

এইচ এন নার্গিস বলেছেন: সত্যি বলেছেন ,চেষ্টা কর এবং চেষ্টা কর । থেমে যেওনা ।

০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চেষ্টাটা যেন সঠিক জায়গায় হয়।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৭

রাসেল বলেছেন: আপনার সাথে কি চাঁদগাজীর পাতানো খেলা চলছে নাকি ভাই?

০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি জানলেন কেমন করে???!!!
উনি আপনাকে বলে দিয়েছেন??? ;)

৩| ০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ৯:০১

রাসেল বলেছেন: এমন নিষ্পাপ জাতি পৃথিবীতে একটাই—
আমাদেরটা!

০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জাতির সবার দোষ নেই।
কিছু কিছু মানুষের কারণে এই অবস্থা।

আবার কিছু কিছু মানুষ জাতির মুখ উজ্জ্বল করছেন।
তাঁদেরকে ভুলে যাবেন না।

৪| ০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: মুখের কথায় চিড়া ভিজে না।

পরিশ্রম মানুষকে এগিয়ে নেয়। সেই সাথে থাকতে হয় সততা।

০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি সেটাই লিখেছি, ভালো বাংলায়। :)
শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.