| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো। কিন্তু, এই দিনে আমার মনের অবস্থা খুব খারাপ। বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখে খুব কষ্ট পেয়েছি। কান্না করেছি। এরকম অবস্থা শুধু আমার নয়। পুরো বাংলাদেশের মানুষের!
খেলা দেখে বারবার মনে হয়েছে, এই খেলাটা আমাদের জন্যে নয়। এটা আপনাকে বুঝতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী। অথচ, যা আমরা পারি, এবং নিজেদের সেরাটা করে দেখাচ্ছি, সেখানে সরকারি সাহায্য দিলে আমরা আরো ভালো করতাম। দেশের মুখ উজ্জ্বল হতো। আর, সেটা হচ্ছে - বাংলাদেশের আইসিটি খাত। এই খাতের কর্মীরাই দেশের ভবিষ্যৎ। তাদের জন্যে যদি কোটি ডলার খরচ করে কোচ, ট্রেইনার সরকারি ভাবে নিয়োগ করা হয়, তারা বিলিয়ন-ট্রিলিয়ন ডলার দেশে নিয়ে আসার যোগ্যতা রাখেন।
আপনি যদি যেসব খেলায় আমরা পারদর্শী নই, সেইসব খেলায় ব্যয় কমিয়ে দিয়ে, দেশের আইসিটি খাতের কর্মীদের জন্যে হ্যাকাথন আয়োজন করতেন, বাইরের দেশে কম্পিটিশনে যাওয়ার জন্যে দেশের পক্ষ থেকে সাহায্য দিতেন, এরাই আপনার ও দেশের মুখ উজ্জ্বল করতো!
দুইটা বছর এই খাতের কর্মীদের পিছনে একটু বিনিয়োগ করেই দেখুনা না, প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রী!
শ্রদ্ধান্তে,
শাইয়্যান
০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফুটবল আমাদের খেলা নয়।
গত ৫০ বছরে আমাদের জাতি থেকে ইউরোপিয়ান মানের কোন ফুটবলার বের হয় নাই।
ভালো থাকুন নিরন্তর।
২|
০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৭
সুলাইমান হোসেন বলেছেন: ৯-২ গোলে হারা অবশ্যই লজ্জাজনক
০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই খেলা আমাদের জন্যে নয়।
জাতির টিউনকে ডাউন করার কোন মানে হোয় না।
যেখানে আমরা ভালো করছি, সেইখানে বিনিয়োগ করা প্রয়োজন।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: ব্যারিস্টার সুমন ফুটবল নিয়ে মেতেছিলেন। আপনিও চেষ্টা করেছিলেন ফুটবল এগিয়ে যাক।
আপাতত ফুটবল বাদ দেন। দেশে চাঁদাবাজি অনেক বেড়েছে, এটা কমানো সবচেয়ে বেশি দরকার। চাঁদাবাজি বন্ধ না করতে পারলে- বিএনপি দুই বছর ক্ষমতায় টিকে থাকতে পারিবে না।
আমাদের ভেবে দেখতে হবে, কোনো সমস্যা টা আগে সমাধান করতে হবে। কোন সমস্যার সমাধান করলে জাতির জন্য ভালো হবে।
ফুটবল আমার প্রিয় খেলা।
ছোটবেলা কাটিয়েছি ফুটবল খেলে।
০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফুটবল দিয়ে দেশের মুখ উজ্জ্বল করা সম্ভব নয়, এটা মেনে নিতে হবে।
আমরা গত ৫০ বছরে ল্যাতিন আমেরিকা মানের কোন ফুটবল শৈলী উপহার দিতে পারি না।
আমাদেরকে হ্যাকাথনের মতো কম্পিটিশনে মন দিতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৭
মেহবুবা বলেছেন: আজকাল মনে হয় সৎপরামর্শ নেবার মানুষ নেই, যে সব মানুষ আছে তাদের ঘটে বুদ্ধি নেই, যাদের বুদ্ধি আছে তাদের সময় নেই এসবে।
০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটি একটি দায়সারা জবাব হবে।
যাঁদের ঘটে বুদ্ধি আছে তাদেরকে কীভাবে কাজে লাগানো যায়, সেটা ভেবে দেখতে হবে।
আর, যাদের ঘটে বুদ্ধি নাই, তাদেকে কীভাবে বুদ্ধিমান করা যায়, সেই পথটাও দেখতে হবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৩:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখে খুব কষ্ট পেয়েছি। কান্না করেছি।
এরকম অবস্থা শুধু আমার নয়। পুরো বাংলাদেশের মানুষের!
............................................................................................
বাংলাদেশে ধারাবাহিক ভাবে কিছুই হয়না ।
এই ফুটবল খেলায় আমরা একসময় ক্রেজ ছিলো
প্রচুর বিনিয়োগ আর উত্তেজনায় প্রতিদিন কাটত ।
আবাহনী- মোহামেডান খেলা মানে ঐদিন ঢাকা শহর কলাপস
করত ।