| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায় কয়েকজন মানুষ -
একটা শিশু, একটা বালক, এক কিশোরী, এক তরুণী,
আর একজন বৃদ্ধ।
চতুর্দিকে ঘন অন্ধকার, মাথার ওপর ভারী মেঘ।
বিজলির টুকরো টুকরো আলো, নদীতে উঠবে ঝড়।
সবাই চুপ করে বসে আছে নৌকায়।
নৌকা দুলছে, দুলছে, আর কত কাল কেটে যাচ্ছে!
একজন হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে, দড়িটা এখনো স্যাঁতসেঁতে কি না,
আরেকজন চোখ কচলে খোঁজে তীরের কোনো দাগ।
কেউ মুখ খোলে না, শুধু নিঃশ্বাসের শব্দ
কাঠের গায়ে লেগে থাকে।
একটা ছোট নৌকা, এতো দূর এসে
ফিরে যাওয়ার কথা আর কারও মনে নেই।
সামু,
বড় হও সুখে থাকো
জীবন হোক ঝলমলে!
=====
উৎসর্গঃ
প্রিয় রাজীব ভাইকে - যিনি সামুকে সব সময়ে প্রাণ চাঞ্চল্যে ভরপুর করে রাখেন...
===================================================
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সব কথার আক্ষরিক অর্থ হয় না।
২|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: 'সামু' এখন একটা মাঝিহীন নৌকা। আশাকরি একজন দক্ষ মাঝির শীঘ্রই দেখা মিলবে।
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তা-ই হোক!
ভালো থাকুন নিরন্তর।
৩|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওহ উহা তাহলে আপনার দোস্ত! তাই তো বলি উহাকে নিয়ে বললে আপনি জ্বলে উঠেন কেন!?
যাইহোক সামুকে নিয়ে কবিতা ভালো হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না, দোস্ত নন।
আমি শিখেছি যে, প্রত্যেকটি মানুষকে মাঝে ইউনিকনেস আছে।
আমি মানুষের মাঝে সেই ইউনিকনেসটা দেখতে পাই।
ভালো থাকুন।
৪|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১২
সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর ভাই আর আপনার মাঝে ভালো সম্পর্ক টিকে থাকুক।
৫|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ১০:২৮
কলাবাগান১ বলেছেন: ইসলামিস্ট দের তাকওয়া বুঝা সহজ কাজ নয়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা ছোট নৌকা, এতো দূর এসে
ফিরে যাওয়ার কথা আর কারও মনে নেই।
......................................................................
বাংলা সাহিত্য চর্চ্চার ক্ষেত্রে মোটেও ছোট নৌকা নয় ।
সামুর মাধ্যমে অনেক লেখক, গল্পকার, কবির জন্ম হয়েছে
বা মেধার বিকাশ ঘটেছে ।
তাই বাংলার আকাশে সামূ একটি তারকা হিসাবে গন্য হবে চিরকাল ।