নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জালিম কখনো মুসলিম হয় না

২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা কোন দিকে যে যাবে!

রোহিঙ্গারা যখন অত্যাচারিত হলো, বাংলাদেশ তাদের আশ্রয় দিলো, এনজিও-গুলো এগিয়ে এলো। শক্তিশালীরা কেউ কিছু বললো না। অত্যাচারী মায়ানমার জান্তা সরকারের সাথে যাদের সখ্য, তাদের সাথে আবার মুসলমানদের আরেক গ্রুপের মাখামাখি! ফলাফল? কেউ সাধারণ রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এলো না।

বছরের পর বছর ধরে ফালিস্তিনীরা মার খেয়ে যাচ্ছে। সেখানেও কোন ব্যাবস্থা নেওয়া হয় না। বিশ্ব মোড়লদের দুই গ্রুপকে পিঠ চাপড়ে দিচ্ছে মুসলমান জাতিসত্ত্বায় বিভক্ত শিয়া - সুন্নি গ্রুপগুলো। ফলাফল? সাধারণ মানুষের হাহাকার।

সিরিয়া, ইয়েমেন আর লিবিয়ার কথা কি আর বলবো! সেখানে তো মুসলমানরাই মুসলমানদের শত্রু! ফলাফল? সাধারণ মানুষের কান্না।

ইরানের যুদ্ধে সবার টনক নড়লো। সেই যুদ্ধের মাঝে পড়ে কয়েক সাধারণ বাংলাদেশী মুসলমান মারা গেলেন যারা যুদ্ধের সাথে সম্পর্কিত ছিলেন না। এখানেও, সাধারণ মানুষের হাহাকার ভরা চোখের পানির আভাস।

বাংলাদেশে গত কয়েক দিনে কিছু অভাগা মানুষ মরলো। আর কতো জন যে প্রাণ হারাবেন বলা যাচ্ছে না। দূর্ভোগটা সেই সাধারণ মানুষদেরই!

সাধারণ মানুষদের অত্যাচার করে কি মজা পায় সবাই আমি বুঝি না! আপনি বুঝেন?


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২১

সৈয়দ কুতুব বলেছেন: সুমন পাটোয়ারীর জামিন হয় না কেন ? উনার নামে যে সব মামলা দিয়েছে সেগুলোর মেরিট নিয়ে প্রশ্ন উঠানো যায় ।

২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জালিম কখনো মুসলিম হয় না। এটা মনে রাখবেন, সৈয়দ কুতুব।
ব্যারিস্টার সুমন ভাইয়ের উপর যারা অত্যাচার করেছে, তারা মুসলমান নয়।

ভালো থাকুন নিরন্তর।

২| ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিরিয়া, ইয়েমেন আর লিবিয়ার কথা কি আর বলবো! সেখানে তো মুসলমানরাই
মুসলমানদের শত্রু! ফলাফল? সাধারণ মানুষের কান্না।

.........................................................................................................
কারবালা প্রান্তরের ভয়াবহ ঘটনার কথা মনে করুন
সেখানে মুসলমান হয়ে কি ধরনের হত্যাকান্ড ঘটেছিলো ?
তার কি সরাসরি কোন আদালত বসেছিলো ???

২০ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জালিম কখনো মুসলিম হয় না।
এই প্রিন্সিপাল মনে রাখলে, কারাবালার এক পক্ষ মুসলমান ছিলো না।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২১ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:০৩

আলামিন১০৪ বলেছেন: মুসলিমরা আজ বহুধাবিভক্ত- স্বার্থপর। এক দেশ জ্বললে অন্য দেশের মাথা ব্যথা নেই-কী দরকার নিজের খেয়ে বনের মোষ তাড়ানো? ঈমান থাকলেই তো হলো, কী বলেন?

আব্দুল কাদির একটা চেষ্টা করেছিলেন, পারমাণবিক বোমার প্রযুক্তি অন্যান্য মুসলিম দেশে হস্তান্তর এর চেষ্টা, কিন্তু পাকি সরকার চিপায় পড়ে তাঁকে গৃহবন্দী করে রাখে। অথচ আমেরিকার রক্ত চক্ষু উপেক্ষা করে নিজেরা বোমা বানাতে কোন হুমকির তোয়াক্কা করে নাই।

৪| ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.