নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম পরিচয় আমি মানুষ \nদিতীয় পরিচয় আমি মুসলিম\nতৃতীয় পরিচয় আমি বাংগালী\nচতুর্থ পরিচয় আমি মায়ের প্রিয় সন্তান\nপঞ্চম পরিচয় আমি বাবার বিশস্ত ছেলে

সাকিব (পল্লব)

আমি আমিই।প্রথম পরিচয় আমি মুসলিম। নতুন কে জানতে ভালবাসি।

সাকিব (পল্লব) › বিস্তারিত পোস্টঃ

আমি ও সাহিত্যিক হতে চাই

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

বাংলা ক্লাস টাকে আমি খুব পচ্ছন্দ করি ।আমি ইন্টার পরীক্ষার্থী ।মাঝে মাঝে লেখালেখির চেষ্টা করি।ঐ দিন ক্লাসটা করে মনটা খুব খারাপ হয়ে যায় ।যদি কেউ না বুঝে লেখালেখি করে তার নাকি লেখালেখি করা উচিত না ।কার ও অনুকরন করা ঠিক না।যদি প্রাপ্ত লেখা ভাল ভাবে তুলে ধরা না যায় তবে নাকি লেখা লেখি ঠিক না । লেখালেখি নাকি সবার জন্য না।চাইলেই নাকি কবি হওয়া যায় না । এভাবেই বুঝাতে থাকে বাংলা শিক্ষক ।উনি উতসাহ দিতে পারতেন কিন্তু এতো করা করে বললেন কেন ? আমি সেই দিন অনেক কান্নাকাটি করেছি ।আমার মন চেয়েছিল শুধু আমি না অনেকেই চেয়েছিল দাড়িয়ে প্রতিবাদ করবে কিন্তু আমরা তো বেয়াদব না ।মন থেকে কেদেছি ।নতুনকে গ্রহন করতে হয় ।পুরাতন কে নিয়ে পড়ে থাকলে কি হবে । উনি সব সময় নিজের গুনগান করেন । অনেক কথা বলেন তাই বলে মনে রাখা দরকার কিছু কথা আঘাত দিতে পারে কিছু মানুষকে । ঐ দিন ক্লাসে এইডস নিয়ে আলোচনা হয়েছে।আমরা সার্ফোট দিয়েছি কারন যৌনতা দিয়ে আমাদের আগ্রহ বেশি ।তাই বলে সীমা থাকা দরকার ।বইয়ের বাইরের থেকে অনেক কিছুই জানতে হয় তাই বলে কি যেটা ছেলেমেয়েদের সামনে আলোচনা করা যায় না তাও বলা যায় । সেই দিন উনি ক্লাসে একটা মেয়েকে দাড় করিয়ে বলেছিলেন মজিদের এইডস হয়েছিল কেন?(দ্বাদশ শ্রেনীর পাঠ্য বই থেকে) মেয়েটা বলতে পারে নি এজন্য তিনি মেয়েটাকে অনেক অপমান করেছিলেন ।মেয়েটা বলতে পারত যদি তার লাজ শরম না থাকত ।সে বলতে পারত যে মজিদ বিদেশে অনেক গুলো মেয়ে মানুষের কনডম বিহীন যৌন সম্পর্ক রয়েছে । কেন বলে নি জানেন মেয়েটা আপনাকে ভয় পায় আর সম্মান করে । মেয়েটা এইজন্য বলে নি যে আপনি আমাদের পরীক্ষা নিয়ত্রক ।যে কোন সময় আপনি কিছু একটা করতে পারবেন । আপনি কলেজে টুপি পরা সেই ছাত্রটাকে অপমান করেছিলেন ।কারন ছেলেটা একটাই দোষ করেছিল যে সে মুসলমান ।প্রতিটা দিন তাকে আপনি জিজ্ঝাসা করেন যে কয়টা খারাপ কাজ করেছে । বাদ দিলাম এটা । আপনি পেশা নিয়ে ও মানুষকে অবহেলা করেন । ঐ আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে ক্লাসে দাড় করিয়ে বলেছিলেন যে তোমার বাবা কি করে? আমার বন্ধুটি কিছুই না বলে নিচের দিকে তাকিয়ে ছিল ।লজ্জায় সবার সামনে বলতে পারছিল না । অবশেষে গর্ভে বুক ফুলিয়ে বলেছিল আমার বাবা একজন পুলিশ । আপনি হেসে ছিলেন । আমার বন্ধুটি কেদেছিল । আপনি কি ভেবেছিলেন সবার সামনে আপনার মান বেরেছে ।যদি ভেবে থাকেন তবে ভুল করবেন । এতে আপনার কিছুই হবে না আমার বন্ধুর মান বেড়েছিল ।সেই দিন আমি আমার বন্ধুকে বলেছিলাম যারা পেশার মান দিতে পারে না তারা মানুষ রুপে জানোয়ার ।মনে পরে কি সেই দিনের কথা একটি মেয়েকে বলেছিলেন তুমি কি অন্য কোথা ও যাও নাকি ? আপনাকে নিয়ে শুধু কথা হয় কিন্তু লেখা হয় । আপনি বলেন যারা খারাপ তাদের ব্যবহার আর কথা শুনেই বুঝা যায় ।এক শিক্ষক হয়ে আপনি অন্য শিক্ষকের মান রাখেন না ।আপনি তাকে একটু ভুলের জন্য পুরা হলের ছাএ ছাত্রীদের সামনে জোরে জোরে ধমক দিয়েছেন । এতে উনার মান যায় নি আপনার গিয়েছে । উনি সেই দিন আপনার সামনে মাথা ঝুকিয়ে চলে গিয়েছিলেন ।একটা কথা খুব বলতে ইচ্ছে করে আপনার চোখের ভুল মানুষ টি কার ও কাছে প্রিয় মানুষ হতে পারে ।আপনিতো কার ও না কার ও প্রিয় ।আজ সমালোচনা করছি ।আমাকে মাফ করবেন সবাই ।আমি নতুন ভুল করেই আমি শিখব । আজ না লেখে থাকতে পারলাম না । আমি পল্লব ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

চ।ন্দু বলেছেন: বেশ অদ্ভূত লেখা, সম্পূর্ণ অন্য ধাঁচ। যা বলতে চেয়েছেন তা বেশ গুছিয়ে বলতে পেরেছেন। তবে শিরোনামের সাথে সারগর্ভের বক্তব্যের মিল নেই। হয়ত: শিরোনামটা হওয়া উচিৎ ছিল ' একজন শিক্ষকের এ কেমন রূপ!!'
যাইহোক, আপনি লিখতে থাকুন, অবশ্যই ভাল করবেন লেখালেখিতে আগামীতে, সময়ের সাথে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

শার্লক বলেছেন: হুম। পোস্টটা দেখি দুইবার আসছে তবে ভিন্ন শিরোনামে।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সাকিব (পল্লব) বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়ারা । আমাকে এরপর থেকে তুমি বলে সম্মোদন করবেন ।
শিরোনামটা একটু সামন্জস্য হয় নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.