নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম পরিচয় আমি মানুষ \nদিতীয় পরিচয় আমি মুসলিম\nতৃতীয় পরিচয় আমি বাংগালী\nচতুর্থ পরিচয় আমি মায়ের প্রিয় সন্তান\nপঞ্চম পরিচয় আমি বাবার বিশস্ত ছেলে

সাকিব (পল্লব)

আমি আমিই।প্রথম পরিচয় আমি মুসলিম। নতুন কে জানতে ভালবাসি।

সাকিব (পল্লব) › বিস্তারিত পোস্টঃ

নানী

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

বন্ধু নিয়ে অনেক কিছু লেখার ছিল।
আমার নানী বলত,
কারো ভাল বন্ধু হতে হতে হলে নিজে ভাল হতে হয়।
আমার নানী খুব মজার মানুষ ছিল।
সেই ক্লাস নাইন থেকে আমি রাত জাগলে আমার পাশে বসে নিজেও রাত জাগতেন।
আব্বু আর্মি তে থাকায় বাপের অনেক রাগ থাকায় আব্বুর সাথে বেশি কথা বলতাম না।
আমার দাদি আর নানী খুব ভাল বন্ধু ছিলেন।
উনারা যখন এক সাথে হতেন অনেক আজগুবি টাইপের গল্প করতেন।
দাদি মারা যাওয়ার পর কোন রকম জোড় করে নানী কে আমাদের কাছে নিয়ে এসেছিলাম।
নানুকে নিয়ে অনেক জায়গায় ঘুড়তাম।
সেই মহাস্তান গড় থেকে শুরু করে অনেক জায়গায়।
নানুর সাথে মজা করতাম।
বলতাম নানু আপ্নার জন্য নতুন নানা পাইসি।
নানী ও সেই মজা লইতো।
নানী রে নিয়ে আম্রা মেয়েদের পচাইতাম।
আর ছবির কথা কি বলবো।
নানী রে সাজিয়ে ভাই বোনেরা ছবি তুলতাম।
নানী রে নিয়ে ভয়নকর সেই সিনেমা গুলা দেখতাম।
নানী হিন্দি, ইংরাজি বুঝতো না,
আম্রা অনুবাদ করে দিতাম।
নানি আমাদের গল্প শুনাইতেন।
মজার মজার গল্প।
কিভাবে মেয়েদের পটাইতে হয়।
কিভাবে মানুষ চেনা যায়।
ছেলের নাতিন গুলারে পচাইতাম ইচ্ছামত।
নানীরে নতুন নতুন শাড়ী, কখনো জামদানী কখনো বেশাখীর শাড়ী,
সাথে কালো সান গ্লাস পড়িয়ে ফ্যাসন শো করতাম,
ঘরের ভিতর।
মাঝে মাঝে আমাদের রোমাঞ্চ দেখে ছেলের নাতী রা ক্ষেইপ্পা যাইতো।
আমার সাইকেল, কম্পিউটার সবঈ কিনেছি ক্লাস নাইনে শুধু নানীর অনুরোধে।
উনি আব্বুরে না বুঝাইলে কিইন্না দিতো।
আজ তিন বছর হতে চলল নানী আমাদের মাঝে নেই।
সেই দিন গুলা মিস করি খুব।
দোয়া করি তিনি যেন বেহেস্তবাসী হন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.