নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম পরিচয় আমি মানুষ \nদিতীয় পরিচয় আমি মুসলিম\nতৃতীয় পরিচয় আমি বাংগালী\nচতুর্থ পরিচয় আমি মায়ের প্রিয় সন্তান\nপঞ্চম পরিচয় আমি বাবার বিশস্ত ছেলে

সাকিব (পল্লব)

আমি আমিই।প্রথম পরিচয় আমি মুসলিম। নতুন কে জানতে ভালবাসি।

সাকিব (পল্লব) › বিস্তারিত পোস্টঃ

কম দামী মোবাইল

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেল এর সামনে ভীষন ভাবে অপমানিত হঈ।
সব চেয়ে বেশি কস্ট পাই তখন মাত্র ৩০ টাকা বিল দিতে পারি নি এজন্য, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমার মোবাইল নিয়ে নিছিলো।
সে হয়ত জানে না অই সেট টি আমি টিফিনের টাকা বাচিয়ে কিনে ছিলাম।
সে হয়ত জানে না আমার কাছে যদি ২০ টাকাও থাকে তাহলে ফোনে টাকা ভরে সবার আগে তার খবর নিতাম।
সে হয়ত জানত না সবার থেকে অনেক বেশি ভালবাসতাম।
মাঝে মাঝে আপসোস থাকতো কখনো তো ফ্রেন্ডদের ভাল একটা ট্রিট দিতে পারি না কেনো।
দোস্ত তুই কম দামি সেট আর কত দিন ইউজ করবি।
এসব কথায় কস্ট পেলেও বুঝতে দেই নি।
কারন আমি আমার মত।
শালা তর জি এফ নাই কেনো?
আমি চুপচাপ থাকতাম।
হয়ত সেই রকম কাউকে পাইনি তাই।

আজ ও এই বিষয় টি বাবা মা জানে না।
বাসায় এসে চুপচাপ বসে ছিলাম।
বাবা তখন চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, কি হয়েছে?
কঈ কিছু না।
ছোট্ট ভাই হোস্টেল এর খরচ দিতে হবে,
বোনের ঈদের শফিং করতে হবে।
তারপর আমার টিউশন ফি ৩০০০০ হাজার টাকা।
সব মিলিয়ে আব্বুর বেতন শেষ।
তার পরও উনি বললেন,
বাবা কিছু লাগবে? ?
তখন আর কিছু চাওয়ার ছিল না।
যেখানে আমার জন্য এত ভালবাসা সেখানে ফোন দিয়ে কি করবো!!
হয়ত বাবা জানলে আমার চাইতে বেশি কস্ট পাবেন।।
হয়ত এই ছোট্ট ছোট্ট বিষয় গুলোই মানুষ এর মানুষ হতে আমাকে সাহায্য করবে।
আমি গর্বিত।
আমার বাবার জন্য।
তার প্রতি ফোটা হালাল রক্তের রোজগার দিয়ে তিনি আমাদের বড় করেছেন।
তার হালাল টাকার এই শার্ট টাও আমার কাছে কোটি কোটি টাকার চেয়ে দামী।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ছোটলোক বন্ধুদের সঙ্গ ছাড়ুন ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

শিশির খান ১৪ বলেছেন: শুনেন ভাই, কোনো কিছু কষ্ট করে অর্জন করার আনন্দটা আসলেই অন্য রকম কষ্ট কইরা ১০ টাকা দিয়া একটা কলা রুটি কিনা খাইলেও আনন্দ আছে বুঝলেন আর এরকম বন্ধু থাকার চে না থাকাই কিন্তু ভালো আসলে কেউ যদি সুখী থাকতে চায় তে হলে বুঝতে হবে মানুষের সব চাহিদা কখনই পূরণ হয় না কারো সব চাহিদা পূরণ হয় না কিছু না কিছুর অভাব থাকবেই এমন কি পৃথিবীর সব থেকে ধনী কিংবা সব থেকে ক্ষমতাবান লোকের ও সব চাহিদা পূরণ হয় না তাই বলে কি তারা মন খরাপ করে থেমে থাকে না তারা জীবন যুদ্ধে যুদ্ধ করে যায় সপ্ন নিয়ে এগিয়ে যায় কে জানে হয়তো আজ থেকে ২০ বছর পর আপনি ওই বন্ধু থেকে ১০ গুন ধনী হবেন বলা তো যায় না চেষ্টা করে যান বাকিটা সৃষ্টি কর্তার ইচ্ছা

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

কহেন কবি কালিদাস বলেছেন: আপনার সব কিছুই আমার সাথে মিলে গেলো শুধু একটা জিনিশ ছাড়া সেটা হল বন্ধু । আমার সার্কেল এর বন্ধুরা কেন যেন খুব ভাল মনমানসিকতার । একসময় ছিল যখন আমি ঠিকভাবে বিল শেয়ার করতে পারতাম না কারন তখন আমি ছিলাম বেকার । নিজের কাছে খুব ছোট মনে হত । তখন ওরা একটা কথা বলত, দোস্ত মন খারাপ করার কিছু নেই । যখন তুই জব করবি তখন তুই বেশি করে দিস ।

কথাগুলো বলার উদ্দেশ্য একটা সেটা হল ভাল বন্ধু খুব মূল্যবান জিনিশ । সবাই ভাল বন্ধু পায়না । একশো জন বন্ধুর চেয়ে একজন ভাল বন্ধু অনেক উত্তম। কারন ভাল বন্ধু পারে আপনার জীবনটাকে বদলে দিতে ।

ভাল থাকবেন সবসময় ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

সুমন কর বলেছেন: চাহিদা কম হলে অভাব অল্প হয়ে যায়।

বন্ধু নির্বাচনে সর্তক হন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: এই সব বন্ধুদের সঙ্গ ছাড়াই ভাল।নিজের মত নিজে থাকেন।আমার মত।দেখবেন এটার মাঝে কতটা সুখ আপনি পাবেন।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

চুরি যাওয়া আগুন... বলেছেন: কম্পিউটার সায়েন্স এন্ড এন্জিনিয়ারিং এ ৪ বছরের গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি টোটাল ৩ টে শার্ট পরে। অগুনতি বার কথা শুনিয়েছে বন্ধুরা। "এই জামাটা আর কত দিন পরবি? এবার তো একটা নতুন জামা কেন। তোর এই শার্টটা তো তোর ই্উনিফর্ম হয়ে গেছে।" ইত্যাদি ইত্যাদি। আড্ডায় শুনতে হয়েছে এরকম নানা তির্যক মন্তব্য। লজ্জায় কান লাল হয়ে যেত। কখনো খুব রাগ হত। প্রসঙ্গ পাল্টানোর আপ্রান চেষ্টা করতাম। আজ দিন বদলেছে। ওয়ার্ল্ডের টপ ৫ আইটি মাল্টিন্যাশনাল কম্পানীগুলোর একটাতে সিনিয়র সফটওয়্যার এন্জিনিয়ার হিসাবে কর্মরত আমি। আসন্ন দুর্গাপুজা উপলক্ষে বাড়ির সবাইকে শার্ট, প্যান্ট, শাড়ি ইত্যাদি কিনে দিলাম। আর সেই আড্ডার বন্ধুরা মধ্যে কেউ কেউ ফোন করে রিকোয়েস্ট নিয়ে কম্পানীতে কোন ভ্যাকান্সী থাকলে রিকমেন্ড করার জন্য।

ভাই, দুনিয়াটা গোল। আজ যারা আপনাকে অপমান করছে তাদের সাথে আবার দেখা হবে কালের চাকায় ভর করে। কে বলতে পারে তখন পরিস্থিতিটা অন্যরকম হবে না? শুধু লড়াইয়ের ময়দানটা ছাড়া চলবে না। দাতে দাত চেপে লড়তে হবে যতক্ষন দেহে শেষ রক্তবিন্দু অবশিষ্ট আছে। সুদিন আসছে। শুধু সময়ের অপেক্ষা।

ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

সাকিব (পল্লব) বলেছেন: আমার জন্য দোয়া করবেন। সবাই। আমি মাত্র ফাস্ট ইয়ারে। ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.