নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/dr.shamiraalam

সামিরা আলম

সাধারণ মানুষ।

সামিরা আলম › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করো-

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

বিশ্বাস করো-
তোমায় নিয়ে আর একটুও ভাবি না,
চোখের পলকে আবছা আলোয়
আর দেখি না তোমার ছায়া,
একটু একটু কেমন করে যেনো
কমেছে সুপ্ত মায়া।
বিশ্বাস করো-
তোমায় আর বলি না " এই শোনো"
যদিও দিনের শুরুটাতেও তুমি আছো এখনও।
বিশ্বাস করো-
সময় যে আর কাটতেই চায় না,
ফোনের রিংটোনে মনটাও যে আর কাড়ে না,
দিনশেষে ভালবাসি ভালবাসি বলে,
সত্যিই তোমায় চিরকুট যে আর লিখি না।
বিশ্বাস করো-
তোমায় একটুও মনে পড়ে না,
সত্যিই যে তোমায় আর এতটুকুও ভালবাসি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.