| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা তুমি কি জানতে,
তোমার চোখে দৃষ্টি রাখার পর
ক্রমশ চাঁদের আলোটুকু
জোৎস্না হয়ে উঠেছিল?
পাঠ্যপুস্তকের সংজ্ঞায় আলো,
'এক শক্তি যা দর্শনের অনুভূতি জন্মায়'
অথচ সেই আলোয় আমি দিব্যি
ভিজে স্নাত হতে শুরু করেছিলাম!
আমি প্রথমবার অনুভব করতে
শুরু করলাম, তেইশ রজনীতেই
জোৎস্না থাকেনা, অনন্তকাল
অধীর অপেক্ষায় থাকতে হয়!
তুমি চলে গেছো,
জোৎস্নার বৃষ্টি থামেনি।
তবু নয়নের বৃষ্টিধারা
বইয়ে দিয়ে গেলে কেন?
©somewhere in net ltd.