| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখবো জানি না,
অক্ষরে জ্ঞান হারিয়ে ফেলেছি,
ক্ষণে ক্ষণে নিজের ব্যর্থতাকে জাগিয়ে তুলেছি
লুকানো আবেগের প্রতিশব্দে।
ধীরেধীরে আমি তৈরি করছি
অক্ষর বোতামের সঙ্গিনীরুপে।
কি লিখবো তবুও জানি না।
অস্পষ্ট হয়ে আছে সমস্ত অনুভূতি,
কোন রুপ দিতে না পেরে-
নিশ্চুপ তাকিয়ে আছি অ-আ দিয়ে তৈরি
শব্দের দিকে।
আজ আমি শুন্য,
শুন্য প্রতিরুপে আজ প্রতিভা বিলুপ্তপ্রায়।
নিজের অক্ষমতা ঢাকার কতই না প্রচেষ্টা।
তবুও আমি নিরুপায়,
কিছুই লিখতে পারছি না।
পারছি না ফুটিয়ে তুলতে
না বলা শত শব্দের বিন্যাস।
কি লিখবো সত্যিই জানি না।
©somewhere in net ltd.