নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/dr.shamiraalam

সামিরা আলম

সাধারণ মানুষ।

সামিরা আলম › বিস্তারিত পোস্টঃ

"বেঁচে আছি"

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯

আজকের আকাশটা দেখেছো?
ঢাকার আকাশ আজ রৌদ্রজ্জ্বল।
চারদিকে আলোয় আলোয় ভরে গেছে,
ঘরে আর লাইট জ্বালাতে হচ্ছে না,
কোণায় কোণায় সূর্যের আলো চিকচিক করছে,
আসলে এক মুঠো বালি ইচ্ছে করেই বারান্দায় এনে রেখেছিলাম,
যাতে সূর্যের আলোয় ঝলমল করতে থাকে অনবরত।
তাকিয়ে ছিলাম এতক্ষণ ধরে,
হঠাত করে তোমার হাসি চোখের সামণে ভাসছে।
বালির দিক থেকে সরিয়ে নিয়েছি দৃষ্টি,
এমনকি সূর্যের দিকেও তাকাতেই পারছি না,
মনে হচ্ছে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো।
ভিতরটা তো অনেক আগেই পুড়ে ছাই হয়ে গেছে,
বাহিরটাতেও আর দেখারও কিছু নেই।
অন্যের ইচ্ছায় জন্মেছি বলে,
নিজের ইচ্ছায় আর মরে যেতেও পারি না।
ইচ্ছে যে করেনি এমনটাও নয়।
ইচ্ছেরা আজ আমার বিপরীতে বাস করে।
একবারো ফিরে তাকায় না,
আমি কিভাবে আছি,
কি করছি,
কিভাবে ঘুমাই,
কিছুই দেখে না।
জিজ্ঞেসও করে না,
আমি ভাল আছি কি নেই?
দুনিয়ায় সব স্বার্থপরের ভীড়ে,
ইচ্ছেরাও আজ নিজেকে মিলিয়ে নিয়েছে এক পরোয়া ভাবে।
যাই হোক,
অনেক কথায় তোমাকে জিজ্ঞেস করতেই ভূলে গিয়েছি,
দেখেছো,
আজকাল কিছুই মনে থাকে না।
নিজেকে নিজে হারাই দিনের অনেকটা সময়ই।
আবার যখন চেতনা ফিরে পাই,
তখন ভাবি কি দরকার ছিল ফিরে আসার।
ভূলে থাকাটাই বা খারাপ কিসের?!
বাদ দাও,
ভাল আছোতো?
আগের মতই আছো,
নাকি আবার বদলে গেছো,
সময়ের ঘোরপ্যাঁচে?
নাকি বাস্তবতার সাগরে নিজেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছো অবিরত?
নাকি সমাজের দ্বায় পূরণে,
আজও তুমি সকল ইচ্ছে গুলোকে বিসর্জন দাও,
মনের কথা না শুনেই?
জানো?
আজ আমার এগিয়ে যাওয়াটাও,
তোমার বাস্তবতার পথচলার মতই।
ঢাকা শহরের কঠিন কঠিন দেয়ালের ভিতরে,
যেভাবে দম বন্ধকর পরিবেশে,
নিজের স্বপ্নগুলোকে ইটের সারির মত ফ্রেমে সাজিয়ে রাখা যায়,
ঠিক সেভাবে আমিও সাজিয়ে রেখেছি আমার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে।
বেঁচে আছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব বাস্তবধর্মী কবিতা। বেশ ভাল লাগলো। কবিকে ধন্যবাদ।।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

সামিরা আলম বলেছেন: জ্বি ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.