নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরবতার ঝি ঝি পোকা

না বলব না, সময় হোক.

নিরবতার ঝি ঝি পোকা

কথা বলি কম, কিন্ত যা বলি তা সময়ের জন্য

নিরবতার ঝি ঝি পোকা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন----

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

ভিক্ষুকের ছেলে এখন আর ভিক্ষ‍ুক হন না। অফিসার হন, স্যার হন কিংবা ভিক্ষুকদের সর্দান হন। তখন আমি ক্লাস সিক্স বা সেভেনে। স্যার বলছিলেন, জীবনে যাই হও, ছোট কিছু হইও না। ভাগ্যক্রমে যদি কেউ ডাকাত ও হয়ে যাও তাহলেও ডাকাতদের সর্দার হবে। এটি সারাংস। উক্ত হচ্ছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সবাই দৌড় ঝাপ শুরু করেছেন, না না দাঁড়ান-প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এর আগে আর একটা শব্দ আছে। সেটা হচ্ছে-কোরিয়ার-প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। ঘটনা জানা শেষ, এখন চলে যাচ্ছে, দাঁড়ান কেন পদত্যাগ করেছেন তা জানবেন না? কারণ কিছুই না। মাঝে একটা কৌতুক বলি। সবার এটা জানা। তারপরও বলি। লেখাটাকে স্পষ্ট করতে সাহায্য করবে। ব্যাংকে লাইনে দাঁড়িয়ে সবাই টাকা উঠানোর জন্য। প্রথম ব্যাক্তি চেক দিলেন, লেখা- এক কোটি টাকা মাত্র। পেছনের লোক আর সজ্জ্য করতে না পেরে, চেকে আবার লিখলেন, ১ লাখ টাকা কিছুই না। আমাদের দেশের বড় দুটি ঘটনা বর্তমানে গিনেজ বুক অব রেকর্ডে স্থান পেয়েছে। এই তো আবার ভুল করছেন। আমি জাতীয় সঙ্গিত আর জাতীয় পতাকার কথা বলছি না। আমি বলছি, বিনা খরচে বিনা ইচ্ছায় বাংলাদেশের নাম গিনেজ বুকে লেখা আছে সেগুলো হচ্ছে-তাজরিন ফ্যাশন আর রানা প্লাজার ঘটনা। বিশাল এই কর্মকান্ডের দায় কেউ নেইনি। মন্ত্রী, এমপি, রাজউক, রানা কেউ না। নিয়েছে সাধারন শ্রমিকরা। যারা এখন ভোক্তভোগী। এই দুটি ঘটনায় মৃত্যুর সংখ্যাটা সবার জানা। দুটি মিলে মৃত আর নিখোজ আনুমানিক তিন হাজার মানুষ তো হবেই। ভুল হলে সংশোধন করবেন।

এবার আসল খবরে আসি: দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী চুং হং পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার ভোরে এক জরুরী সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর- রেডিও তেহরান। সিওল নামের ডুবে যাওয়া ফেরিটিতে ৪৭৬ জন যাত্রী ছিল যার মধ্যে একটি হাইস্কুলের শিক্ষার্থী ছিল ৩৫২ জন। ১৬ এপ্রিল ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে ১৪০ জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.