নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/profile.php?id=100011347907691

ছোবল নৃত্য

https://www.facebook.com/profile.php?id=100011347907691

ছোবল নৃত্য › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ নরকের সহবাস

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:০৪

একুশে বই মেলায় অসংখ্য নতুন লেখকের বই প্রকাশ পেয়েছে।কেউ আবেগের বশে ,কেউ বা হুজুগের বশে একটি বই প্রকাশ করেই ফেলল।সস্তার মাঝেও এবার কিছু বই তরুন,যুবক ও বয়স্ক পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত হয়েছে।তার মধ্যে “Hilarious Himel” এর স্বর্গ নরকের সহবাস উপন্যাসটি অন্যতম।একটা উপন্যাস এত বেশি পাঠকের কাছে সমাদৃত হয়েছে,তাও নতুন লেখকের ভাবতেই অবাক লাগে।উপন্যাসটি থেকে কয়েকটি লাইন বিশৃংখলভাবে তুলে ধরলাম

১। বিয়ের সামাজিকীকরণের কারণে প্রেম বা সেক্স করা যতখানি সহজ তার সহস্র গুণ কঠিন বিয়ে করা । কারণ, টাকা আর স্ট্যাটাস ছাড়া বিয়ে করা যায়না কিন্তু এসব ছাড়া ও প্রেম করা যায় । পরকীয়ার মহোৎসবের পিছনেও সেই একই সমাজ দায়ী । বৈধভাবে যখন অপছন্দের ব্যক্তিকে ত্যাগ করা হিমালয়ের চূড়ায় ওঠার মতো কঠিন তখন পরকীয়ার মতো শর্টকাট পথে যৌনসুখ পেতে আপত্তি কি ?

২। তুচ্ছ জিনিসগুলো নিয়ে কথা বলাই ভালবাসা । গুরু গম্ভীর কথা দিয়ে হয়তো আভিজাত্য টিকে কিন্তু ভালবাসা টিকেনা । হয়তো সংসার বাঁচে কিন্ত জীবন বাঁচেন
##লেখকের ফেইসবুক :Hilarious Himel

৩। যে দুর্ভাগা মেয়েদের আমরা বেশ্যা বলে ঘৃণা করি, তাদের দিকে চেয়ে দেখুন । তারপর চেয়ে দেখুন সমাজের সর্বস্তরের মেয়েদের কিদে-- সেই একই প্রসাধন, সেই এক কায়দা, সেই সেন্ট, সেই নগ্ন হাত, কাঁধ আর খোলা বুক। সেই পিছন ফাঁপানো ফ্রক, হীরা জহরত আর দামি চকচকে গয়নাগাটির উপর সেই লোভ । সেই এক আমোদপ্রমদ,নাচ আর গানবাজনা । পুরুষ পটাবার পদ্ধতি দুই শ্রেণির মধ্যে সমান। চুলছেরা পার্থক্য করতে হলে শুধু বলা যায় , অল্প দিনের বেশ্যাদের আমরা ঘৃণা করি, দীর্ঘ দিনের বেশ্যাদের আমরা সম্মান দেখাই”। কেউ প্রসাধনি ব্যবহা্র করে পুরুষ ডাকছে পেটের দায়ে , কেউ ডাকছে কামের দায়ে। কর্ম তো একটাই
"স্বর্গ নরকের সহবাস"

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী বলেন? প্রগতিশীলরা মেনে নিচ্ছে এই কথা গুলো?

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০

ছোবল নৃত্য বলেছেন: সত্যটা মানতে সবাই বাধ্য

২| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭

ওমেরা বলেছেন: বইটা মনে হয় ভালই হবে ।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১

ছোবল নৃত্য বলেছেন: Hilarious Himel এ আইডিতে যোগাযোগ করুন

৩| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সৈয়দ আব্দুল্লাহ বলেছেন: ভাই পয়েন্ট গুলো এই অধম নোট করেছিল

৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১২:২৪

অতঃপর হৃদয় বলেছেন: বিক্রি কেমন হয়েছিল??

৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

আজগর আলী মিয়া বলেছেন: কিছুই বলার নেই। প্রথম উপন্যাস হিসেবে ভালোই হয়েছে।
বানানে আরো মনযোগী হওয়া উচিৎ
যেমনঃ আমোদপ্রমোদ,চুলচেরা,প্রসাধন

৬| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

আজগর আলী মিয়া বলেছেন: কিছুই বলার নেই। প্রথম উপন্যাস হিসেবে ভালোই হয়েছে।
বানানে আরো মনযোগী হওয়া উচিৎ
যেমনঃ আমোদপ্রমোদ,চুলচেরা,প্রসাধনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.